সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কাউখালী উপজেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কাউখালী উপজেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত কার্যকরী কমিটির পরিচিতি সভা-২০২১ অনুষ্ঠিত। আজ রবিবার সকালে উত্তর বাজার দলীয় কার্যালয়ে কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস শহীদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টনের সঞ্চালনায় পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মহিউদ্দীন মহারাজ।

আরও বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সুনীল কুন্ডু, কামরুজ্জামান মিঠু, মাহমুদ খান খোকন, জাকির হোসেন দুলাল, শেখ শাচ্ছুদ্দোহা চাঁন, দিদারুল ইসলাম বাচ্চু, মোঃ জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাদি শাহিন রেবেকা চৈতী, বিশ্বজিৎ পাল, সাংগঠনিক সম্পাদক মৃদুল আহম্মেদ সুমন, মামুন হোসাইন বাবলু জমাদ্দার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডাঃ ইউনুস খান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ নিয়াজ আহম্মেদ, সদস্য মোঃ ইউনুছ খান। সভার শুরুতে উপজেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদেরকে ফুলদিয়ে শুভেচ্ছা জানানো হয়।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

মসজিদে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, ইমাম গ্রেপ্তার

নদীর তীর থেকে বস্তাবন্দি অবস্থায় নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর মাহবুব

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।