সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কাউখালীতে সেবার নৌকায় শিক্ষার্থীদের বাড়ি বই পৌঁছে দিলেন ইউএনও খালেদা খাতুন রেখা | চ্যানেল খুলনা

কাউখালীতে সেবার নৌকায় শিক্ষার্থীদের বাড়ি বই পৌঁছে দিলেন ইউএনও খালেদা খাতুন রেখা

কাউখালী প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে পাঠ্যপুস্তক বিতরণ দিবসে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সন্ধ্যা ও গাবখান নদীর তীরবর্তী শিক্ষার্থীদের বাড়ি বাড়ি সেবার নৌকায় গিয়ে মাধ্যমিক স্কুল, মাদরাসার ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ খালেদা খাতুন রেখা। আজ শুক্রবার সকালে করোনা সংক্রমণ প্রতিরোধে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন উপজেলা প্রশাসন।
এসময় পাঠ্যপুস্তক বিতরণ কালে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কান্তি চাকী, সাবেক ডেপুটি কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, আমরাজুড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দাস, শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু প্রমুখ। করোনা কালীন সময়ে নতুন বছরের প্রথম দিনে বাড়ি বসে শিক্ষার্থীরা বই পেয়ে আনন্দ উৎসবে মেতে উঠেন। শিক্ষানুরাগী আঃ লতিফ খসরু বলেন, ইউএনও’র এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, দুই নেতা বহিষ্কার

নিজের বিয়ে বন্ধ করতে থানায় এসএসসি পরীক্ষার্থীর আশ্রয়

ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু

গভীর রাতে মাদক কারবারির স্ত্রীর ঘরে পুলিশ কর্মকর্তা, এলাকাবাসীর পিটুনি

স্ত্রীর জীবন বাঁচাতে কিডনি দিলেন স্বামী

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।