সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কাউখালীতে রাস্তা নয় যেন মরন ফাঁদ | চ্যানেল খুলনা

কাউখালীতে রাস্তা নয় যেন মরন ফাঁদ

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের উজিয়ালখান বেইলী ব্রীজের দক্ষিন পার্শ্ব থেকে শুরু হয়ে সরকারী বালিকা বিদ্যালয় পর্যন্ত রাস্তাটি খুবই জনগুরুত্বপূর্ণ। এই রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ উপজেলামূখী হাজার হাজার লোকজন যাতায়াত করে। রাস্তাটি বর্তমানে বড় বড় খানা খন্দকের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাটি খালের পাড়ে হওয়ায় দুইটি রিকশা চলাচলের সময় উল্টে গিয়ে খালে পড়ে প্রতিনিয়ত দূর্ঘনটনা ঘটছে। অত্র এলাকার বাসিন্দা তাজুল ইসলাম বলেন, রাস্তাটি গুরুত্বপূর্ণ হওয়া সত্বেও দীর্ঘদিন যাবৎ রাস্তাটি সংস্কারের অভাবে খানা খন্দকের সৃষ্টি হয়ে যানবাহন ও লোকজন চলাচলে অনুপযোগী হয়ে পড়া সত্বেও কারো যেন কোন দায়ভার নেই। এ ব্যাপারে কাউখালী উপজেলা প্রকৌশলী মোঃ ইমতিয়াজ হোসাইন রাসেল বলেন, রাস্তাটির বিষয়ে স্থানীয় এমপি আনোয়ার হোসেন মঞ্জু মহোদয়কে অবহিত করা হয়েছে। যত শীঘ্র রাস্তাটি মেরামত করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার

নকল করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সঙ্গে পুলিশের সংঘর্ষ: ১০০ জনের বিরুদ্ধে মামলা

বিয়ে করতে এসে গ্রেপ্তার মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি

ধর্ষণচেষ্টার পর গলা কেটে শিশু হত্যা : একমাত্র আসামির মৃত্যুদণ্ড

রেফারি ও ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশি যুবকের

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণের শিকার নারীর সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।