সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কাউখালীতে বীর মুক্তিযোদ্ধাদের সাথে জেলা পরিষদের চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কাউখালীতে বীর মুক্তিযোদ্ধাদের সাথে জেলা পরিষদের চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাউখালী প্রতিনিধি :: পিরোজপুরের কাউখালী উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন মহারাজ মতবিনিময় সভা করেন। আজ শনিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা দায়িত্বপ্রাপ্ত কামান্ডার মোছাঃ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন মহারাজ। বিশেষ অতিথির বক্তব্য দেন, কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এ.কে.এম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা তালুকদার মোঃ দেলোয়ার হোসাইন, কামরুজ্জামান মিঠু, সাবেক সহ সভাপতি কাজী রুহিয়া বেগম হাসি, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, ওসি বনী আমিন, জেলা পরিষদের সদস্য শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, জেলা পরিষদের সদস্য মামুন হোসাইন বাবলু জোমাদ্দার, কাউখালী থানা মুজিব বাহিনী প্রধান মোঃ মফিদুল ইসলাম দুলাল, জাতীয় পার্টি জেপি’র সাধারণ সম্পাদক শাহ আলম নসু, ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ জাহাঙ্গীর মুন্সী, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, আঃ জিয়াদ প্রমুখ।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, দুই নেতা বহিষ্কার

নিজের বিয়ে বন্ধ করতে থানায় এসএসসি পরীক্ষার্থীর আশ্রয়

ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু

গভীর রাতে মাদক কারবারির স্ত্রীর ঘরে পুলিশ কর্মকর্তা, এলাকাবাসীর পিটুনি

স্ত্রীর জীবন বাঁচাতে কিডনি দিলেন স্বামী

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।