সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু | চ্যানেল খুলনা

কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু

পিরোজপুরের কাউখালী উপজেলার গান্ডতা গ্রামের মোজাব্বেল (৬৪) নামের এক বৃদ্ধ দিনমজুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হন।
বৃহস্পতিবার (২৯জুলাই) দুপুরে গাণ্ডতা গ্রামে নিজ বাড়ির কাঠাল গাছের ডাল কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।
এসময় পার্শ্ববর্তী বিদ্যুৎ লাইন থেকে গাছের ডালে বিদ্যুৎ প্রবাহিত হলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি আহত হন। পরে তাকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোসা: খালেদা খাতুন রেখা ছুটে যান মরহুম মোজাব্বেলের বাড়িতে।
তাৎক্ষণিক পরিবারটিকে খাদ্য সহায়তা দেন ইউএনও মোসা: খালেদা খাতুন রেখা।
কাউখালী থানা ওসি মো.বনি আমিন জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

অক্টোবরে গণপিটুনিতে নিহত ৩২, ঘটনা ৬৪টি

বরিশালে শিশু চুরি করে বিক্রির অভিযোগে স্কুল শিক্ষিকাসহ তিনজন কারাগারে

পাসের হারে ঢাকা শীর্ষে, পিছিয়ে খুলনা অঞ্চলের যশোর ও বরিশাল বোর্ড

ঠাকুরগাঁও-১ আসনে ভুয়া ভোটের চেষ্টায় মাদ্রাসার ৩ শিক্ষার্থী আটক

টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদ্রাসাশিক্ষকের জামিন নামঞ্জুর

১৭ ঘণ্টা পর গভীর রাতে দাফন মানিক পশারীর, কবর খুঁড়লেন পরিবারের নারীরা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।