সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কাউখালীতে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্লাটফর্ম সদস্যদের প্রশিক্ষণ | চ্যানেল খুলনা

কাউখালীতে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্লাটফর্ম সদস্যদের প্রশিক্ষণ

পিরোজপুর :  নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে স্থানায়ী সামাজিক সংগঠন সমূহকে উদ্ভূত করণ প্রকল্পের আওয়াত পিরোজপুুরের কাউখালীতে রুপান্তরের উদ্যোগে প্লাটফর্ম সদস্যদের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ‘‘নারী ও শিশু নির্যাতনের কোন ক্ষমা নেই’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন রুপন্তরের আহ্বায়ক ও পিরোজপুর জেলা পরিষদের সদস্য শাহাজাদি শাহীন রেবেকা চৈতী। প্রশিক্ষনে রুপন্তরের কাউখালী উপজেলার প্লাটফর্মের ১৭জন সদস্যরা অংশ নেয়। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মইনুল আহসান মুন্না । সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দিন ব্যাপী প্রশিক্ষণে নারী নির্যাতন, ধর্ষন, বাল্যবিবাহ সহ নারীর ক্ষমতায়ন বিষয়ক বিভিন্ন আইন, শাস্তি ও কুফল নিয়ে বিশদ আলোচনা ও ধারনা দেয়া হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, রুপান্তরের জেলা প্রকল্প কর্মকর্তা মোঃ শফিকুল আজম, নারী নেত্রী ও প্লাটফর্ম সদস্য রিংকু, মিলি, শিক্ষক আশুতোষ মিস্ত্রি, লিটন কৃষ্ণ কর, সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, সুজন আইচ প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

নারায়ণগঞ্জে ডিজিএফআইয়ের তিন ভুয়া সদস্য গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।