সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কাউখালীতে ঢাকাগামী পূবালী-৭ লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়ায় জরিমানা | চ্যানেল খুলনা

কাউখালীতে ঢাকাগামী পূবালী-৭ লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়ায় জরিমানা

কাউখালী প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে ঢাকাগামী লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই করে ছাড়ার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা খাতুন রেখার ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
স্থানীয়রা জানান, পূবালী-৭ লঞ্চটি অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে মঠবাড়িয়া থেকে ছেড়ে আসে। লঞ্চটি কাউখালী লঞ্চ টার্মিনালে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশের সহায়তায় লঞ্চটি আটক করে। পরে লঞ্চটিতে অতিরিক্ত যাত্রী থাকার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লঞ্চটিকে ১০ হাজার টাকা জরিমানা করে ও অতিরিক্ত যাত্রী নামিয়ে দেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ খালেদা খাতুন রেখা জানান, দুর্ঘটনা এড়াতে লঞ্চটি থেকে অতিরিক্ত যাত্রী নামিয়ে জরিমানা করে ঢাকার উদ্দেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।