সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কাউখালীতে জাতীয় সমাজসেবা দিবসে আলোচনা সভা, ক্ষুদ্রঋণ ও চেক বিতরণ | চ্যানেল খুলনা

কাউখালীতে জাতীয় সমাজসেবা দিবসে আলোচনা সভা, ক্ষুদ্রঋণ ও চেক বিতরণ

কাউখালী প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে জাতীয় সমাজসেবা দিবসে আলোচনা সভা, ক্ষুদ্রঋণ ও চেক বিতরণ অনুষ্ঠিত। ‘‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রান্তজনে’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সামজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সহকারী কমিশনার ভূমি জান্নাত আরা তিথি, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, সমাজ সেবা অফিসার মহাসিন কবির, সমাজ সেবক আঃ লতিফ খসরু, ক্যান্সার আক্রান্ত আফরোজা আক্তার মুন্নী প্রমুখ। আলোচনা সভা শেষে ৫জন ক্যান্সার রোগীকে ৫০ হাজার করে এবং ক্ষুদ্রঋণে ১২জনকে ২০হাজার করে মোট ৫ লক্ষ ১০হাজার টাকার চেক বিতরণ করা হয়।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

মসজিদে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, ইমাম গ্রেপ্তার

নদীর তীর থেকে বস্তাবন্দি অবস্থায় নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর মাহবুব

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।