সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কাউখালীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কাউখালীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালী থানা পুলিশের আয়োজনে শনিবার সকালে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে একটি শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষণ শেষে থানা চত্বরে এসে শেষ হয়। পরে থানা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ বনি আমিনের সভাপতি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী নিবার্হী কর্মকর্তা মোসা: খালেদা খাতুন রেখা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, আমড়াজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টি ( জেপি) সাধারণ সম্পাদক মঞ্জুরুল পায়েল, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম খোকন, প্রেসক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু সহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন শিক্ষক নেতা লিটন কৃষ্ণ কর।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

কিশোরগঞ্জে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

মায়ের মৃত্যুতে পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাস

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।