সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কল্যাণপুরে প্রাইভেটকারে ৩০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২ | চ্যানেল খুলনা

কল্যাণপুরে প্রাইভেটকারে ৩০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

রাজধানীর কল্যাণপুর থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১৮ জুন) র‌্যাব-৪ এর উপঅধিনায়ক মেজর মো. রকিবুল হাসান এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজলের নেতৃত্বে দারুস সালাম থানার কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারও জব্দ করা হয়।
র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন- ফারুক হোসাইন (৩৫) ও মুজাহিদুল ইসলাম ওরফে রিপন (৩৪)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে বিশেষ কৌশলে প্রাইভেটকারের মাধ্যমে বহন করে রাজধানীর কল্যাণপুরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজধানী আরও সংবাদ

জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনকে ছেড়ে দিল পুলিশ

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক

কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল বাসভাড়া

আবারও সালাউদ্দীন তানভীরকে সাময়িক অব্যাহতি দিল এনসিপি

সদরঘাটে ধূমপান ও ‘নো স্মোকিং’ সাইনেজ না থাকায় জরিমানা

মিরপুরে টিসিবি পণ্য কেনার সময় দেয়াল ধসে নিহতের সংখ্যা বেড়ে ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।