সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কনসেন্টেটর মেশিন প্রদান করলেন নাভানা গ্রুপ | চ্যানেল খুলনা

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কনসেন্টেটর মেশিন প্রদান করলেন নাভানা গ্রুপ

সাতক্ষীরার কলারোয়ার কৃতি সন্তান আমাদের সময় পত্রিকার কুটনৈতিক প্রতিবেদক আরিফুজ্জামান মামুনের উদ্যোগে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি কনসেন্টেটর মেশিন (অক্সিজেন গ্রহন করা মেশিন) প্রদান করলেন নাভানা গ্রুপ লিমিটিড।
মঙ্গলবার (৪ আগষ্ট) বেলা ১১ টার দিকে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর মাধ্যমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউর রহমানের হাতে এ মেশিনটি তুলে দেয়া হয়। যার আনুমানিক মূল্য সাড়ে ৩ লাখ টাকা। এর আগে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে একটি কনসেন্টেটর মেশিন দিয়েছিলেন। আর এইটা দিয়ে মোট ২ টি মেশিন হলো কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে।

এ সময় আরিফুজ্জামান আরিফ বলেন, এই মেশিনের একটি ভাল দিক হলো একই সাথে দুই জন রোগি অক্সিজেন গ্রহন করতে পারবেন। তিনি আরো বলেন, মহামারি করোনা ভাইরাস আক্রান্ত যেসব রোগির শ্বাসকষ্ট ভুগবে তারাতো এ মেশিন ব্যবহার করতে পারবেনই, পাশাপাশি স্বাভাবিক শ্বাসকষ্ট এ্যাজমা রোগিরাও এ মেশিনটি ব্যবহার করে উপকৃত হবেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কাজীরহাট কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক কে এম আনিছুর রহমান, আজিজুর রহমান, মোস্তাফা হোসেন বাবলু, ফারুক রাজ, জিকরিয়া হোসেন, শিমুল প্রমুখ।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।