সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কলকাতায় হেনস্তার গুঞ্জনে যা বললেন মোশাররফ করিম | চ্যানেল খুলনা

কলকাতায় হেনস্তার গুঞ্জনে যা বললেন মোশাররফ করিম

কলকাতায় হেনস্তার স্বীকার হয়েছেন অভিনেতা মোশাররফ করিম-সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এমন খবর। তবে অভিনেতা জানালেন, বলার মতো তেমন কিছু ঘটেনি।

স্ত্রী রোবেনা রেজা জুঁইকে নিয়ে কলকাতায় ঘুরতে গেছেন মোশাররফ করিম। ১৫ জুন সোমবার রাত ১০টার দিকে কলকাতার নিউ মার্কেট এলাকায় আওয়ামী লীগের কিছু সমর্থক তাঁকে লক্ষ্য করে উসকানিমূলক স্লোগান ও কটূক্তি করেন, এমন খবর ছড়িয়ে পড়েছে। এমনকি বিষয়টি নাকি হাতাহাতি পর্যন্ত গড়িয়েছিল! তবে বিষয়টি সত্য নয় বলে জানিয়েছেন মোশাররফ করিম।

সংবাদমাধ্যমে মোশাররফ করিম বলেন, ‘যেভাবে সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটি ছড়িয়েছে, আসলে তেমন না। ফেসবুকে নানা কথাই রং চড়িয়ে ছড়ানো হয়। কিন্তু একটা সংবাদ লেখার মতো যতটুকু উপাদান প্রয়োজন, ততটুকু এই ঘটনায় নেই। বলতে গেলে তেমন কিছুই ঘটেনি।’

কলকাতায় যাওয়ার প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘আমি ঘুরতে পছন্দ করি। সে হিসেবেই কলকাতায় আসা। তিন চার দিনের মধ্যেই ঢাকায় ফিরব।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

চিত্রনায়িকা পূর্ণিমার জন্মদিন আজ

বিশ্বকাপের ফাইনালেও শাকিরা, সঙ্গে ম্যাডোনা, বিবার ও বিটিএস

ব্রাজিল-নরওয়ের খেলা দেখে যা বললেন মেহজাবীন ও সাফা কবির

৩ সন্তানকে সঙ্গে নিয়ে তৃতীয় বিয়ে করলেন আমির খান

চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

সাবেক ও বর্তমান সম্পর্কের গল্প নিয়ে আসছেন জয়া আহসান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।