সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনা ভাইরাস: টুঙ্গিপাড়ায় আরো ২ ব্যক্তি করোনায় আক্রান্ত | চ্যানেল খুলনা

করোনা ভাইরাস: টুঙ্গিপাড়ায় আরো ২ ব্যক্তি করোনায় আক্রান্ত

টুঙ্গিপাড়া প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নতুন করে আরো দুই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের আজ শনিবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. জসিম উদ্দিন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন জানান, ঢাকা থেকে আগত ড্রাগ এসেনসিয়াল কোম্পানিতে চাকুরিরত ব্যক্তি গত ১৯ এপ্রিল গ্রামের বাড়ি টুঙ্গিপাড়ায় আসে। এরপর এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে গত ২৩ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে ফরিদপুর পাঠানো হয়। এছাড়া একই দিন করোনার উপসর্গ থাকায় হাসপাতালের কুক হিসাবে কর্মরত ব্যক্তির ও নমুনা সংগ্রহ করা হয়। এরপর আজ শনিবার (২৫ এপ্রিল) তাদের রিপোর্ট পজেটিভ আসে। তাদের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

তিনি আরো জানান, পুলিশ প্রশাসন ঢাকা থেকে আগত করোনায় আক্রান্ত ব্যক্তির আশেপাশের ৩ টি বাড়ি লকডাউন করে লাল নিশানা ও যাতায়াতের পথে বাঁশ দিয়ে আটকে রাখা হয়েছে। যাতে কেউ যাওয়া আসা করতে না পারে।

এনিয়ে টুঙ্গিপাড়ায় মোট ৯ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছে ২জন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।