সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
করোনা ভাইরাসে মারা যেতে পারে সাড়ে ৬ কোটি মানুষ! | চ্যানেল খুলনা

করোনা ভাইরাসে মারা যেতে পারে সাড়ে ৬ কোটি মানুষ!

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আগামী এক বছরে সাড়ে ৬ কোটি মানুষের মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একদল চিকিৎসক। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এ তথ্য জানিয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) পত্রিকাটিতে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, রহস্যময় করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার অন্তত তিন মাস আগেই এ ব্যাপারে সতর্কতা জারি করেছিলেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা ভবিষ্যদ্বাণী করে জানিয়েছিলেন, নতুন এক ধরনের ভাইরাসে লাখ লাখ মানুষ মারা যেতে পারে।

গত বছরের অক্টোবরে একটা গুরুত্বপূর্ণ গবেষণার অংশ হিসেবে এই পরীক্ষা চালিয়েছিল যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সম্পর্কিত বিখ্যাত গবেষণা কেন্দ্র জন হপকিন্স সেন্টার ফর হেলথ সিকিউরিটি।

মার্কিন বিশেষজ্ঞদের সতর্কতার মাত্র তিন মাস পরেই গত বছরের ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসের প্রকোপ শুরু হয়। সেখানে বন্যপ্রাণী কেনাবেচার একটি বাজার থেকে এই রোগ ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জন হপকিন্স সেন্টারের সিনিয়র গবেষক ড. এরিক টোনার বলেছেন, ডিসেম্বরের শেষে ভাইরাসটি চীনে ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়। তবে আমরা এতে মোটেই অবাক হয়নি।

তিনি আরও বলেন, গত বছর এক গবেষণায় নতুন একটা ভাইরাসের ছড়িয়ে পড়ার ব্যাপারে আশঙ্কা জন্মায় আমাদের মধ্যে। আর সেটা হলো এই করোনা ভাইরাস। তবে শঙ্কার কথা হলো এই ভাইরাস কতটা সংক্রামক তা এখনো জানি না। আমরা কেবল জানি, এটা একজন থেকে আরেকজনে ছড়ায়।

এ দিকে চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে চীনের সীমানা পেরিয়ে ১২টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

স্বাস্থ আরও সংবাদ

ক্যানসার জয় করে সুস্থ ১৫ ফুটের অজগর

হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

হাম ও উপসর্গে শিশু মৃত্যুর সংখ্য‍া দাঁড়ালো ৭১৯

৬ নবজাতকের মৃত্যুতে অবহেলার প্রমাণ পাওয়া গেছে : স্বাস্থ্যমন্ত্রী

খুলনায় গত ২৪ ঘণ্টা হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।