সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনা: দেশে একদিনে শনাক্ত ছাড়ালো ২ হাজার, মৃত্যু ১৫ | চ্যানেল খুলনা

করোনা: দেশে একদিনে শনাক্ত ছাড়ালো ২ হাজার, মৃত্যু ১৫

চ্যানেল খুলনা ডেস্কঃদেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ১৫ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৬ জন ঢাকার ভেতরের ও ৯ জন ঢাকার বাইরের। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৫৯ জনে। এছাড়াও একদিনে সর্বোচ্চ ২ হাজার ২৯ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে আরো বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে মোট ৪৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ২৬৭টি নমুনা সংগ্রহ করা হয় এবং আগের সংগৃহীত নমুনাসহ মোট ৯ হাজার ৩১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে আরো ২ হাজার ২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৩২১ জনে।

পাশাপাশি গত ২৪ ঘণ্টায় আরো ৫০০ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৪২৫ জনে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

স্বাস্থ আরও সংবাদ

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত

হামের জরুরি পরিস্থিতি মোকাবিলায় রেড ক্রিসেন্টের ছয় মাসের কর্মসূচি শুরু

খুলনায় একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৭ শিশু

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।