সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
করোনা থেকে মুক্ত হলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী | চ্যানেল খুলনা

করোনা থেকে মুক্ত হলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনাকে জয় করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। বুধবার তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে মিন্টো রোডের সরকারি বাসভবনে ফিরে যান। বুধবার (২৪ জুন) দুপুরে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার মন্ত্রীর সর্বশেষ করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে। বেলা ২টার দিকে হাসপাতাল থেকে রিলিজ পেয়েছেন তিনি। মিন্টো রোডের সরকারি বাসভবনে উঠেছেন মন্ত্রী। দেশ ও দেশের বাইরে যারা তার সুস্থতার জন্য প্রার্থনা করেছেন মন্ত্রী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এর আগে গত ৬ জুন করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হিসেবে শনাক্ত হন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য উশৈসিং। পরদিন ৭ জুন উন্নত চিকিৎসার জন্য তাকে বান্দরবান থেকে হেলিকপ্টারে ঢাকার সিএমএইচে এনে ভর্তি করা হয়।

টানা ছয়বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বীর বাহাদুর উশৈসিং। ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকা অবস্থায় ১৯৮৯ সালে স্থানীয় সরকার পরিষদের সদস্য নির্বাচিত হন বীর বাহাদুর।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।