সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
করোনায় ক্ষতিগ্রস্থ সুন্দরবনের ভিসিএফ সদস্যদের নগদ অর্থ ও পণ্য সহায়তা দিলেন উপমন্ত্রী হাবিবুন নাহার | চ্যানেল খুলনা

করোনায় ক্ষতিগ্রস্থ সুন্দরবনের ভিসিএফ সদস্যদের নগদ অর্থ ও পণ্য সহায়তা দিলেন উপমন্ত্রী হাবিবুন নাহার

মোংলা প্রতিনিধি: করোনা প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্থ সুন্দরবন সুরক্ষায় বনবিভাগকে সহযোগীতাকারী ‘ভিলেজ কনজারভেশন ফোরাম’র (ভিসিএফ) সদস্যদের মাঝে নগদ অর্থ ও বিভিন্ন পণ্য সামগ্রী বিতরণ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। বৃহস্পতিবার সকালে মোংলার জয়মনি এলাকায় পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই ষ্টেশন কাযার্লয় চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে ভিসিএফ সদস্যদের প্রত্যেকের হাতে নগদ ১ হাজার টাকা, ২০ কেজি চাল, ৪ কেজি ডাল, ২ কেজি তেল, ২ কেজি লবণ, ৪ পিচ মাস্ক, ৪ পিচ ন্যাপকিন ও ২ পিচ করে সাবান তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপমন্ত্রী হাবিবুন নাহার। বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে ২০ জন ভিসিএফ সদস্যের মাঝে এ নগদ অর্থ ও পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পযার্য়ক্রমে পূর্ব সুন্দরবনের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জের ৭ হাজার ভিসিএফ সদস্যদেরকে এ দেয়া হবে এ সহায়তা। এরমধ্যে চাঁদপাই রেঞ্জে পাবেন ৪ হাজার ৪শ ৪০ জন ভিসিএফ সদস্য। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, বনবিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক মো: মঈনউদ্দিন খান, পূর্ব সুন্দরবনে বিভাগীয় বন কর্মকতার্ মুহাম্মদ বেলায়েত হোসেন, চাঁদপাই রেঞ্জ কর্মকতার্ এনামুল হক ও করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকতার্ আজাদ কবির।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।