সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
করোনার টিকায় যে ডিস্টিল্ড ওয়াটার থাকবেনা তার নিশ্চয়তা কি | চ্যানেল খুলনা

করোনার টিকায় যে ডিস্টিল্ড ওয়াটার থাকবেনা তার নিশ্চয়তা কি

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বাজার যেভাবে ভেজালে সয়লাব, তাতে করোনা ভ্যাকসিনের ভেজাল হবেনা তার নিশ্চয়তা নেই। তিনি বলেন, করোনা ভ্যাকসিনের টিকায় যে ডিস্টিল্ড ওয়াটার থাকবেনা সে বিষয়ে জনসাধারণ উদ্বিগ্ন। বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয়ে সিলেট চেম্বার অব কমার্স এর পরিচালক ব্যবসায়ী নজরুল ইসলাম বাবুলের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অগ্রাধিকার ভিত্তিতে কারা আগে ভ্যাকসিন পাবে সে বিষয়ে সুম্পষ্ট ধারণা চায় দেশের মানুষ। তাছাড়া নির্দিষ্ট তাপমাত্রায় ভ্যাকসিন সংরক্ষণ, সরবরাহ এবং বিতরণ নিশ্চিত করতে সরকার কি কি ব্যবস্থা নিয়েছে তাও দেশের মানুষ জানতে চায়। মন্ত্রনালয় থেকে বলা হয়, সব প্রস্তুতি নেয়া হয়েছে কিন্তু দেখা যায় কাজের বেলায় সব কিছুই অগোছালো। বলেন, দেশের মানুষ করোনা ভ্যাকসিনের ব্যাপারে সরকারের সুস্পষ্ট সিদ্ধান্ত জানতে চায়। এ ব্যাপারে সরকারকে সহায়তা করতে জাতীয় পার্টি প্রস্তুত আছে।

জিএম কাদের বলেন, গোয়েবলসের তত্ত্ব অনুযায়ী একটি মিথ্যা বার বার প্রচার করলে তা সত্যের মত হয়ে যায়। হুসেইন মুহম্মদ এরশাদকে বিতর্কিত করতে একটি গোষ্ঠী গোয়েবলসের তত্ত্ব অনুযায়ী মিথ্যা প্রচারণা চালায়। কিন্তু দেশের খেটে খাওয়া হত দরিদ্র মানুষেরা এরশাদের বিরুদ্ধে মিথ্যাচার বিশ্বাস করেনি। তারা এখনো জাতীয় পার্টি এবং পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-কে ভালোবাসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এস.এম. ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, এড. গিয়াস উদ্দিন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাব্বির আহমেদ, ইয়াহ ইয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জামায়াতের

সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী আহমেদের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা

আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: নাহিদ ইসলাম

রাড্ডা হাসপাতালে হামলায় সরকারদলীয় লোকজন জড়িত: গোলাম পরওয়ার

নির্বাচন-পরবর্তী সিদ্ধান্তে দেশে সংকট তৈরি হয়েছে: শফিকুর রহমান

ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।