সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
করোনাকালিন ক্ষতিগ্রস্ত বাগেরহাটের বই ব্যবসায়িরা প্রনোদনার দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি | চ্যানেল খুলনা

করোনাকালিন ক্ষতিগ্রস্ত বাগেরহাটের বই ব্যবসায়িরা প্রনোদনার দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

করোনা মহামারির কারনে দুই বছর ধরে শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ থাকায় পুস্তক ব্যবসায়িরা ব্যাপকভাবে আর্থিক ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। ঋনের কিস্তির চাপ, সংসারে চরম অভাব দেখা দেয়ায় উপায়ন্তর না পেয়ে বাগেরহাটের পুস্তক ব্যবসায়ি সমিতি কেন্দ্রিয় কমিটির নির্দেশনায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে। সমিতির বাগেরহাট জেলা শাখার সভাপতি আবু জাফর মোল্লা বিপু ও সাধারন সম্পাদক ইমরুল কায়েস বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্য্যলয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমানের হাতে স্মারকলিপিটি তুলে দেয়। এ সময় পুস্তক বিক্রেতা শরীফ মাসুদুল করিম, পলাশ দাস, ফরহাদ হোসেন ও মাসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সাধারন সম্পাদক ইমরুল কায়েস বলেন, করোনার দুই বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, দফায় দফায় লকডাউনের কারনে বইয়ের দোকান বন্ধ রাখা হয়েছে। অথচ, বাগেরহাটের অধিকাংশ বই বিক্রেতারা এনজিও ঋনে আবদ্ধ। ঋনের চাপ, সংসারে অভাব থাকায় যথাযত চিকিৎসা না পেয়ে ইতোমধ্যে বই ব্যবসায়ি মোঃ মহিবুল্লাহ, মিজানুর রহমান , জাহাঙ্গীর আলম ও আঃ হাকিম মারা গেছেন। তাই আমরা উপায়ন্তর না পেয়ে সমিতির কেন্দ্রের নির্দেশনায় বুধবার দুপুরে সারাদেশের ন্যায় বাগেরহাটের বই বিক্রেতারা বিশেষ প্রনোদনা প্যাকেজ ঘোষনা ও আর্থিক অনুদানের দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।