সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কয়রায় লোকালয় থেকে ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার | চ্যানেল খুলনা

কয়রায় লোকালয় থেকে ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার

কয়রা উপজেলার আংটিহারা গ্রামের লোকালয়ে থেকে ৩০ কেজি ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেছে বন বিভাগের সদস্যার। বুধবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খাঁসিটানা বন টহল ফাঁড়ির সদস্যার অভিযান চালিয়ে আংটিহারা গ্রামের লোকায়ল থেকে কচ্ছপটি উদ্ধার করে।

খাঁশিটানা বন টহল ফাঁড়ির (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন খান বলেন, একটি বিশ্বস্ত সূত্রে জনতে পারি আংটিহারা এলাকার লোকালয়ে একটি সামুদ্রিক কচ্ছপ আছে। পরে এমন সংবাদের ভিত্তিতে খাঁশিটানা বন টহল ফাঁড়ির সদস্যা, ভিটিআরটি, ও সিপিজি সদস্যরা কচ্ছপটি উদ্ধার করে তার উজন মেপে তার শারীরিক অবস্থা পরীক্ষা করে সংরক্ষিত সুন্দরবনে অবমুক্ত করা করা হয়েছে।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, উদ্ধারকৃত কচ্ছপটি সুস্থ করেই বনেই অবমুক্ত করা হয়েছে। বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে কেউ যেন আতঙ্কিত না হয়ে বা প্রাণীটির কোনো ক্ষতি না করে দ্রুত বন বিভাগকে খবর দেন। বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় বস্তাবন্দি কিশোরীর পরিচয় মিলেছে, এসএসসি পরীক্ষার্থী নির্জনা

কেডিএ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করের এড. এসএম শফিকুল আলম মনা

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে ইমন মাঝি নামে হাজতি পালিয়েছে

খুলনা বিভাগের ৭০ সাংবাদিক পেলেন ২০ লাখ ৬৫ হাজার টাকার অনুদান

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হলেন কেএমপি কমিশনার

খুলনায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।