সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
কয়রায় গরুবাহী নছিমন উল্টে নিহত ১, আহত ৩ | চ্যানেল খুলনা

কয়রায় গরুবাহী নছিমন উল্টে নিহত ১, আহত ৩

খুলনার কয়রায় গরুবাহী বোঝাই নছিমন উল্টে মিজানুর রহমান নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুর ২ টার দিকে উপজেলার ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মিজানুর রহমান উপজেলার আমাদী ইউনিয়নের খিরোল গ্রামের মাওলানা সামছুর রহমানের ছেলে। এ সময় তার ছেলে আব্দুল্যাহ (৭) সহ আরও ২ জন আহত হয়েছে। তারা হলেন একই গ্রামের আতিয়ার রহমান ঢালী (৪৭) ও আবুল সানা (৬০)। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা জায়গীর মহল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় ও প্রশাসন সুত্রে জানা গেছে, আজ দুপুর ২টার দিকে মিজানুর রহমান গরু বোঝাই নছিমন নিয়ে উপজেলার বাগালী জেআইবি ক্লাব মাঠে গরুর হাটে যাওয়ার সময় ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছলে নছিমন উল্টে যায়। এসময় তিনি ঘটনাস্থলে মারা যান।

কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গরুবাহী একটি নছিমন বাগালী হাটে গরু নিয়ে আসার সময় উল্টে ঘটনাস্থলে মিজানুর রহমান নামের এক ব্যবসায়ীর মৃতু্য হয়েছে। এসময় আহত অবস্থায় আরও ৩ জনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি আছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

প্রয়োজনে টাকার বিনিময়ে প্লাস্টিক ও পলিথিনবর্জ্য সিটি কর্পোরেশন কিনে নিবে : কেসিসি প্রশাসক মঞ্জু

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী খুলনা আসছেন মঙ্গলবার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

কেসিসি মহানগরীকে সবুজায়নের জন্য উদ্যোগ নিয়েছে : নজরুল ইসলাম মঞ্জু

২৮ বছরের প্রথা ভেঙে কেডিএ চেয়ারম্যান পদে বেসামরিক নিয়োগ

খুলনা সিটি মেডিকেলে আগুন: শর্টসার্কিটের প্রাথমিক ধারণা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।