সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কপোতাক্ষের ভাঙনে ক্ষতিগ্রস্থ বেড়িববাঁধ টানা ৩ দিন কাজ করার পর মেরামত | চ্যানেল খুলনা

কপোতাক্ষের ভাঙনে ক্ষতিগ্রস্থ বেড়িববাঁধ টানা ৩ দিন কাজ করার পর মেরামত

অবশেষে টানা ৩ দিন কাজ করার পর ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করা হয়েছে। গত ২৮ এপ্রিল বুধবার কপোতাক্ষ নদের জোয়ারের প্রবল স্রোতে উপজেলার কপিলমুনি ইউনিয়নের আগড়ঘাটা বাজার সংলগ্ন পদ্ম পুকুর নামক স্থানে বাঁধ ভেঙ্গে আংশিক এলাকা তলিয়ে যায়। এতে তেমন কোন ক্ষয়ক্ষতি না হলেও বাঁধ মেরামত করতে বেগ পেতে হয় ইউপি চেয়ারম্যানকে। ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দারের তত্বাবধায়নে ৩ মে সোমবার শতাধিক লোক বাঁধ মেরামতের কাজ করে। মেরামত কাজ কোন রকমে শেষ করলেও পুনরায় জোয়ারের প্রবল স্রোতে মেরামত করা বাঁধ ছুটে যায়। পরের দিন ৪ মে মঙ্গলবার আরো ১শ লোক কাজ করে বাঁধ মেরামত করলেও এদিনও কপোতাক্ষ নদের প্রবল জোয়ারের স্রোতে মেরামত করা বাঁধ দ্বিতীয় দফায় ছুটে যায়। সর্বশেষ বুধবার প্রায় দেড় শতাধিক লোক কাজ করে বল্লি, বাঁশ-কুঞ্চি ও জিও ব্যাগ ব্যবহার করে ভাঙ্গন এলাকার ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত করা সম্ভব হয়েছে বলে ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার জানিয়েছেন। তিনি বলেন, বাঁধ মেরামতে যারা কাজ করেছে তাদের মধ্যে ৫০জন দিন মজুর ও ৮০ জন কর্মসৃজন প্রকল্পের শ্রমিকরা ছিল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনা জেলা পুলিশের বিশেষ অভিযান, ১০ দিনে গ্রেপ্তার ২৮৯

৯০ কোটি টাকার ফাঁকা চেক : খুলনা ওয়াসার প্রকৌশলীকে দুদকের জিজ্ঞাসাবাদ

খুলনায় ৩০ কেজি ধানের শীষে সাজানো দুর্গাপ্রতিমা, মণ্ডপে ভিড়

খুলনায় নিহত সাবেক কাউন্সিলর টিপুর বাসায় অভিযান, গুলিসহ ভাই আটক

খুলনায় একাধিক হত্যা মামলার আসামি অনুপম মহলদার গ্রেপ্তার

খুলনায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৩০

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।