সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
কপোতাক্ষ নদীতে পড়ে নিখোঁজের ৫ দিন পর যুবকের লাশ উদ্ধার | চ্যানেল খুলনা

কপোতাক্ষ নদীতে পড়ে নিখোঁজের ৫ দিন পর যুবকের লাশ উদ্ধার

খুলনার পাইকগাছা-তালা সীমান্তবর্তী বালিয়া খেয়াঘাট পারাপারের সময় কপোতাক্ষ নদীতে পড়ে নিখোঁজ রবিউল ইসলাম (৪০) এর মরদেহ পাঁচদিন পর পাইকগাছার আগড়ঘাটায় কপোতাক্ষ নদের চর থেকে উদ্ধার করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। সে পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের তৌকিয়া গ্রামের মুনসুর গাজীর ছেলে।

পুলিশ জানায়, গত ৬ জানুয়ারি দুপুর ২টার দিকে পাইকগাছা উপজেলার ২ নং কপিলমুনি ইউনিয়নের বিরাশি গ্রামস্থ কপোতাক্ষ নদের ফুলতলা খেয়াঘাট সংলগ্ন নদীর চরে এলাকাবাসী লাশটির মাথা মাটির সাথে পড়ে থাকতে দেখে। পরে তার এক আত্মীয়ের মাধ্যমে লাশ শনাক্ত করা হয়।

পুলিশ আরো জানায়, মৃত রবিউল সাতক্ষীরার তালা থানার বালিয়া ঘাট থেকে কপোতাক্ষ নদ খেয়া যোগে পারাপারের সময় খুলনা জেলার পাইকগাছা থানার ১ নং হরিঢালী ইউনিয়নের সোনাতনকাঠি খেয়াঘাট সংলগ্ন এলাকায় হঠাৎ মৃগীরোগের আক্রান্তে হয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণ, সার্ভিসের টিম ও ডুবুরি নিখোঁজ ভিকটিমকে উদ্ধার করতে ব্যর্থ হয়।

পাইকগাছা নৌ-পুলিশ ফাঁড়ির এস আই রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। লাশের পরিবারের সদস্যরা এসে তার পরিচয় শনাক্ত করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

খুলনা আরও সংবাদ

খুলনায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, যুবক নিহত

খুলনায় মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

সোনাডাঙ্গায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার, ৭ মামলার তথ্য মিলেছে

খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

নগরীতে পশু কোরবানির জন্য ১৪০টি স্থান নির্ধারণ: কেসিসি প্রশাসক

কয়রায় গরুবাহী নছিমন উল্টে নিহত ১, আহত ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।