সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা | চ্যানেল খুলনা

কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা

কক্সবাজার সদরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মোবিনুল হক (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পিএমখালী ইউনিয়নের উত্তর পরানিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোবিনুল হক উপজেলার মাইজপাড়া এলাকার মৃত নবী উল্লাহ ও মৃত দিলোয়ারার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোবিনুল হকের সঙ্গে তার প্রতিবেশী আবু সৈয়দের ছেলে মো. আলমগীরের (২৮) দীর্ঘদিন ধরে জমি ও সীমানা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধ মীমাংসায় সোমবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক বসে। তবে রাত হয়ে যাওয়ায় বৈঠকটি অসমাপ্ত রেখে পরদিন পুনরায় বসার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকেই আলমগীর এলাকায় হুমকি-ধমকি দিতে থাকেন বলে অভিযোগ রয়েছে।

রাত সাড়ে ৯টার দিকে মোবিনুল হক বাজারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে বাংলাবাজার-খুরুশকুল সড়কের ফরিদের দোকানের উত্তর পাশে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা আলমগীর ও তার সহযোগীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। ঘটনার পর প্রধান আসামি আলমগীরসহ জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। একইসঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে সম্ভাব্য স্থানে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বগুড়ায় নবজাতকের গলাকটা লাশ উদ্ধার, মা ও সৎবাবা আটক

ঈদ বাজারে ছড়াতে কারবারিদের থেকে জাল নোট সংগ্রহ করা দুই তরুণী

চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ‘ধর্ষণ’, যুবক গ্রেপ্তার

জামিনের ৬ দিন পর কারামুক্ত হলেন ঢাকসুর সাবেক নেত্রী ইমি

গ্রেপ্তারের পর ধর্ষণের কথা অস্বীকার সেই মাদ্রাসাশিক্ষকের: র‍্যাব

‘গোনাহ থেকে বাঁচতে’ দ্বিতীয় বিয়ে করলেন মাদানী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।