সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কঁচা নদীতে লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ডুবল বাল্কহেড | চ্যানেল খুলনা

কঁচা নদীতে লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ডুবল বাল্কহেড

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় কঁচা নদীতে লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি বাল্কহেড ডুবে গেছে। এ সময় আহত হয়েছেন তিনজন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কঁচা ও বলেশ্বর নদীর মোহনায় এ ঘটনা ঘটে।

ইন্দুরকানী থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে সকালে দিক হারিয়ে কঁচা নদী রেখে টগড়া-চরখালীর ফেরিটি বলেশ্বর নদীর দিকে আটকে যায়।

এ সময় ইন্দুরকানী থেকে ছেড়ে যাওয়া ‘মানিক-১’ যাত্রীবাহী লঞ্চটির সামনে ওই ফেরিটি আসে। এ সময় দুর্ঘটনা এড়াতে দ্রুত দিক পরিবর্তন করে লঞ্চটি।

এ সময় লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বালু উত্তোলনকারী এমভি ‘মাহিম মাহিদ’ নামে বাল্কহেডের। এতে ঘটনাস্থলেই বাল্কহেডটি ডুবে যায়।

এ সময় বল্কহেডচালক সাদ্দাম, গ্রিজার সাব্বির ও শ্রমিক রিফাত আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর হাসপাতালে পাঠান। তবে লঞ্চটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবির জানান, কুয়াশার কারণে দিক হারিয়ে লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাল্কহেড ডুবে গেছে। বাল্কহেডটি উদ্ধারের চেষ্টা চলছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।