সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
এমপির কাছে অভিযোগ করায় মারপিট, আওয়ামী লীগ নেতা গ্রেফতার | চ্যানেল খুলনা

এমপির কাছে অভিযোগ করায় মারপিট, আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বাগেরহাটের মোরেলগঞ্জে এক পরিবারের ৪ জনকে পিটিয়ে আহত করার ঘটনায় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আব্দুল মালেক গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। মালেক গাজী নিশানবাড়িয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বুধবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাগেরহাট আদালতে সোপর্দ করেছে। এমপির নিকট জমি দখলের অভিযোগ করায় স্থানীয় একটি পরিবারের ৪ জনকে মারপিট করার ঘটনায় থানায় মামলা দায়ের হলে পুলিশ তাকে গ্রেফতার করে।

জানা গেছে, বুধবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য এইচ. এম বদিউজ্জামান সোহাগ জিউধরা গ্রামে কর্মীসভা করেন। ওই সময় হালিমা বেগম নামে এক নারী তাদের জমি দখলের বিষয়ে এমপির নিকট অভিযোগ করেন মালেক গাজীর বিরুদ্ধে। এতে মালেক গাজী ও তার ছেলেরা ক্ষিপ্ত হয়ে হালিমা বেগম, তার স্বামী আব্দুল বারেক, ছেলে মেহেদী হাসান ও নাঈম হোসেনকে পিটিয়ে আহত করে। স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে উপজেলা হাসাপাতালে ভর্তি করে।

এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন বলেন, মারপিটের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি মালেক গাজীকে গ্রেফতার করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।