সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
এমএলএসে মেসির নতুন ইতিহাস, টানা দ্বিতীয়বার এমভিপি | চ্যানেল খুলনা

এমএলএসে মেসির নতুন ইতিহাস, টানা দ্বিতীয়বার এমভিপি

দুর্দান্ত পারফরম্যান্সে আবারও যুক্তরাষ্ট্রের ফুটবল রাঙালেন লিওনেল মেসি। টানা দ্বিতীয়বারের মতো মেজর লিগ সকারের (এমএলএস) সেরা খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার জিতে নিলেন আর্জেন্টাইন মহাতারকা। ৩৮ বছর বয়সেও যে তিনি ফুরিয়ে যাননি, তারই প্রমাণ মিলল এই অনন্য রেকর্ডে। এমএলএস ইতিহাসে এই প্রথম কোনো ফুটবলার টানা দুইবার মৌসুম সেরা হওয়ার কীর্তি গড়লেন।

এর আগে লিগের ইতিহাসে দুইবার এমভিপি হওয়ার রেকর্ড ছিল কেবল প্রিকির (১৯৯৭ ও ২০০৩)। তবে তিনিও টানা জিততে পারেননি। মেসি সেই রেকর্ড ভেঙে নিজেকে নিয়ে গেলেন নতুন উচ্চতায়।

ইন্টার মায়ামির হয়ে এবার স্বপ্নের মতো এক মৌসুম কাটিয়েছেন মেসি। দলকে এমএলএস কাপ জেতানোর পথে লিগে সর্বোচ্চ ২৯টি গোল ও ১৯টি অ্যাসিস্ট করেছেন তিনি। এক মৌসুমে এটি এমএলএস ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ গোল।

এমন অর্জনে উচ্ছ্বসিত মেসি কৃতিত্ব দিলেন সতীর্থদের। পুরস্কার হাতে তিনি বলেন, ‘টানা দুই বছর জিতে ইতিহাসের অংশ হতে পেরে আমি গর্বিত। তবে এই সম্মান আমার সতীর্থদের সঙ্গে ভাগ করে নিতে চাই। তাদের সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব হতো না।’

এর আগে ২০২৪ মৌসুমেও ১৯ ম্যাচে ২০ গোল ও ১৬ অ্যাসিস্ট করে এমভিপি হয়েছিলেন মেসি। মায়ামিকে ৭৪ পয়েন্ট নিয়ে সাপোর্টার্স শিল্ড জেতাতেও রেখেছিলেন মুখ্য ভূমিকা।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

হৃদয়ের সেঞ্চুরিতে ভেস্তে গেল নবির ছেলের সেঞ্চুরি

অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি

সরকার আমাদের টাকা দেয় না, বরং আমরাই সরকারকে ট্যাক্স দিই: মিরাজ

বিসিবি পরিচালক নাজমুল পদত্যাগ না করলে খেলবেনই না ক্রিকেটাররা

প্রথমবার বাংলাদেশে এসেই মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।