সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
এবার সীমান্তে গুলি ছুড়ল বিজিবি | চ্যানেল খুলনা

এবার সীমান্তে গুলি ছুড়ল বিজিবি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে এবার চোরাকারবারিদের লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার পশ্চিম গিয়ারপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, পাটগ্রাম উপজেলার কলসিমুখ বিওপির সীমান্ত এলাকায় বিজিবির টহল কার্যক্রম চলছিল। এসময় সীমান্তের মেইন পিলার প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম গিয়ারপাড়া এলাকায় একটি চোরাকারবারি দলকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা।

চোরাকারবারিরা থামতে বললেও নির্দেশ অমান্য করে বিজিবির দিকে এগিয়ে আসতে থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও তাদের সতর্ক করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বিজিবি সদস্যরা। গুলির শব্দ শোনে চোরাকারবারিরা দ্রুত ভারতের ভেতরে পালিয়ে যায়। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রংপুর ৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান জানান, ভারতীয় কাঁটাতারের বেড়া থেকে বের হয়ে চোরাকারবারিরা বাংলাদেশের দিকে প্রবেশের চেষ্টা করছিল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

সাক্ষীর গায়ে পেট্রল ঢেলে আগুন দিল আসামি

মাদকের টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যার চেষ্টা, যুবক গ্রেপ্তার

এনএসআই পরিচয়ে প্রেম, সাড়ে ১০ লাখ টাকা আত্মসাৎ-ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ফরিদপুরে স্ত্রীর হাতের কবজি কেটে দেওয়ায় স্বামীর যাবজ্জীবন

নোয়াখালীতে কলেজশিক্ষকের লাশ মিলল পুকুরে

জাহাজে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়াটা খুবই মর্মান্তিক দুর্ঘটনা : অর্থমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।