সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
এফএ কাপ সেমিফাইনালে কে কার মুখোমুখি? | চ্যানেল খুলনা

এফএ কাপ সেমিফাইনালে কে কার মুখোমুখি?

এফএ কাপের শিরোপা নির্ধারণ হবে আর তিনটি ম্যাচ পর। একদিন আগে নির্ধারিত হয়ে গেছে চার সেমিফাইনালিস্ট। এবার চূড়ান্ত হলো সেমিফাইনালের লাইনআপ।

ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে সাউদাম্পটনের। চেলসি খেলবে লিডস ইউনাইটেডের বিপক্ষে। ওয়েম্বলিতে সেমিফাইনাল হবে ২৫-২৬ এপ্রিল। আর্সেনালের বিপক্ষে অপ্রত্যাশিত জয়ে সেমিফাইনালে উঠেছে সাউদাম্পটন। শনিবার সন্ধ্যায় গানারদের তারা ২-১ গোলে হারায়। গতকালকের ড্র শেষে তারা পেপ গার্দিওলার দলের বিপক্ষে লড়াই নিশ্চিত করেছে।

সেমিফাইনালে ওঠার পথে ম্যানসিটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুলকে। টানা চতুর্থ মৌসুমে ফাইনালে ওঠার হাতছানি তাদের সামনে। শেষবার তারা চ্যাম্পিয়ন হয়েছিল ২০২৩ সালে। এরপর ম্যানইউ ও ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে রানার্সআপ হয়। সাউদাম্পটন ১৯৭৬ সালের পর এই টুর্নামেন্টে ট্রফি জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে।

চেলসি ৭-০ গোলে বিধ্বস্ত করেছে পোর্ত ভেলকে। লিডস পেনাল্টি শুটআউটে ওয়েস্ট হ্যামকে ৪-২ গোলে হারিয়ে ৩৯ বছরে প্রথমবার সেমিফাইনালে। ১৯৭০ সালের ফাইনালে লিডসের মুখোমুখি হয়েছিল চেলসি। রিপ্লে ম্যাচ জিতে লন্ডন ক্লাব তাদের আট এফএ কাপের একটি ঘরে তুলেছিল।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

বিসিবি নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় তামিম-ফাহিম-আসিফ রব্বানীরা

২৫৭ রানে এগিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ

আইসিসির মাস সেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদ রানা

পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের

মিরাজের ফাইফারে পাকিস্তানকে ৩৮৬ রানে থামাল বাংলাদেশ

বিশ্বকাপ দেখাই চাকরি, বেতন ৬১ লাখ টাকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।