সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
এটিএম শামসুজ্জামানের প্রথম জানাজা সম্পন্ন | চ্যানেল খুলনা

এটিএম শামসুজ্জামানের প্রথম জানাজা সম্পন্ন

একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামানের প্রথম জানাজা হয়েছে নারিন্দার পীর সাহেব বাড়ি মসজিদে। শনিবার (২০ ফেব্রুয়ারি) বাদ জোহর এই জানাজা সম্পন্ন হয়। পারিবারিক ঘনিষ্ঠরা জানান এটিএম শামসুজ্জামানের শেষ ইচ্ছা অনুযায়ী নারিন্দার পীর সাহেব নিজেই তার গোসলের প্রক্রিয়া সম্পন্ন করেন।

প্রথম জানাজা শেষে এটিএম শামসুজ্জামানের মরদেহ নেওয়া হচ্ছে রাজধানীর সূত্রাপুরে কমিউনিটি সেন্টারে। সেখানে সর্ব সাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়েছে তার মরদেহ।
শ্রদ্ধাশেষে সূত্রাপুর জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা শেষে জুরাইন কবরস্থানে দাফন করা হবে।

চলচ্চিত্র ও নাট্যজগতের শিল্পী কলাকুশলীসহ সকল পর্যায়ের মানুষ তার প্রতি শ্রদ্ধা জানাতে শুরু করেছেন।

শনিবার সকাল ৯টার দিকে রাজধানীর সূত্রাপুরের নিজ বাসায় মারা যান এটিএম শামসুজ্জামান। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

বিনোদন আরও সংবাদ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

হিজাব পরায় সমালোচনার মুখে বলিউড অভিনেত্রী অঙ্কিতা

চিৎকার না করলে সেদিন আমাকে ধর্ষণের চেষ্টা করত: ফারিন

‘ছোটবেলায় আমিও অশালীন স্পর্শের শিকার হয়েছিলাম’

মৃত্যুর পর নিজের যে ছবি প্রকাশ করতে বলেছিলেন কারিনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।