সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
এই সপ্তাহেই আসছে অক্সফোর্ডের আরও ১৩ লাখ টিকা | চ্যানেল খুলনা

এই সপ্তাহেই আসছে অক্সফোর্ডের আরও ১৩ লাখ টিকা

আগামী শনিবার (৩১ জুলাই) ও বুধবার (৪ আগস্ট) দেশে অক্সফোর্ডের আরও ১৩ লাখ ডোজ করোনা টিকা আসছে। শুক্রবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সূত্রে এই তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, কোভ্যাক্স কর্মসূচির আওতায় জাপান থেকে অক্সফোর্ডের ১৩ লাখ ডোজ কোভিশিল্ড টিকা বাংলাদেশে আসবে।
স্বাস্থ্য অধিদফতরের টিকা ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ বিষয়ে বলেন, জাপান থেকে কোভ্যাক্সের কর্মসূচির আওতায় এ ১৩ লাখ টিকা দেশে আসবে দু’টি চালানে। প্রথম চালান শনিবার ও দ্বিতীয় চালান বুধবার দেশে পৌঁছাবে।

উল্লেখ্য, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকার প্রথম ডোজ নিয়ে দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছেন প্রায় ১৪ লাখেরও বেশি মানুষ। নতুন এ ১৩ লাখ টিকা পেলে প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের অপেক্ষা দ্রুতই শেষ হবে বলে আশা করছে স্বাস্থ্য অধিদফতর।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

জুনের মধ্যে ব্যারাকে ফিরবেন মাঠে থাকা সব সেনা

এত চমৎকার নির্বাচন দেশে আগে হয়নি: সেনাপ্রধান

পশ্চিমবঙ্গ থেকে পুশইন ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেওয়ার প্রস্তাব স্পিকারের

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

হাঁটুর নিচে গুলির নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।