সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
এইবারের বিপক্ষে রিয়ালের সহজ জয় | চ্যানেল খুলনা

এইবারের বিপক্ষে রিয়ালের সহজ জয়

লা লিগায় ঘরের মাঠে এইবারের বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে সহজ জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ।

লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে গোল দুটি করেন মার্কো অ্যাসেন্সিও ও করিম বেনজেমা।

ম্যাচে প্রথম গোল পেতে রিয়ালকে অপেক্ষা করতে হয় ৪১ মিনিট পর্যন্ত। এর আগেই বেনজেমা ও অ্যাসেন্সিও একবার করে বল জালে জড়ালেও অফসাইডে বাতিল হয় দুটি গোলই।

৪১ মিনিটে লেভান্তের ভুলে মাঝমাঠে বল পেয়ে যান ক্যাসেমিরো, পাস বাড়ান অ্যাসেন্সিওকে। ফাঁকা জায়গায় বল পেয়ে গোল করতে কোনো ভুল করেননি এই স্প্যানিশ উইঙ্গার।

দ্বিতীয়ার্ধে আরও দুবার অফসাইডে কাটা পড়ে রিয়াল মাদ্রিদের গোল। কিন্তু ৭৩ মিনিটে বদলি খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়রের ক্রস থেকে হেডে গোল করে বেনজেমা নিশ্চিত করেন ৩ পয়েন্ট পাচ্ছে রিয়াল।

এই জয়ের ২৯ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে লা লিগা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাতলেতিকো মাদ্রিদ।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

চেলসির চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্নে ম্যানইউর ধাক্কা, রেলিগেশনে টটেনহাম

তিন ম্যাচ আগেই ছিটকে গেল রিশাদদের দল

ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে নামার শঙ্কায় হামজার লিস্টার!

বাংলাদেশে খেলার অভিজ্ঞতার ফায়দা লুটেছেন ফক্সক্রফট

বিসিবিতে যুক্ত হয়ে তামিমকে নিয়ে যা বললেন মাশরুর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল হোসেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।