সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
উমামা ফাতেমার নেতৃত্বে লড়বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’, পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা | চ্যানেল খুলনা

উমামা ফাতেমার নেতৃত্বে লড়বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’, পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ নামের এই প্যানেল থেকে ডাকসুর সহসভাপতি (ভিপি) পদের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থীই যে লড়াই করছেন, তা আগেই জানা গিয়েছিল।

বৃহস্পতিবার (২১ অগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই প্যানেলের বাকি প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

ঘোষণায় বলা হয়, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল-সাদী ভূঁইয়াকে। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনয়ন পেয়েছেন জাহিদ আহমেদ।

এ ছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন-বিষয়ক সম্পাদক পদে নূমান আহমাদ চৌধুরী; বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মমিনুল ইসলাম (বিধান); আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক নাফিজ বাশার আলিফ; কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক সুর্মী চাকমা; সাহিত্য ও সাংস্কৃতিক-বিষয়ক সম্পাদক অনিদ হাসান; গবেষণা ও প্রকাশনা সম্পাদক সিয়াম ফেরদৌস ইমন; ক্রীড়া সম্পাদক মো. সাদিকুজ্জামান সরকার; ছাত্র পরিবহন সম্পাদক মো. রাফিজ খান; সমাজসেবা সম্পাদক তানভীর সামাদ; ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা; স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ইসরাত জাহান নিঝুম এবং মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদে নুসরাত জাহান নিসুকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এ ছাড়া স্বতন্ত্র এই প্যানেল থেকে ডাকসুর সদস্যপদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন নওরীন সুলতানা তমা, আবিদ আব্দুলাহ, ববি বিশ্বাস, মো. শাকিল, মো. হাসান জুবায়ের (তুফান), আব্দুল্লাহ আল মুবিন (রিফাত), অর্ক বড়ুয়া, আবির হাসান, নেওয়াজ শরীফ আরমান, মো. মুকতারুল ইসলাম (রিদয়), হাসিবুর রহমান, রাফিউল হক রাফি, মো. সজিব হোসেন ও সাদেকুর রহমান সানি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।