সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
উখিয়ায় নেশার টাকার জন্য চার বছরের মেয়েকে হত্যা, বাবা গ্রেপ্তার | চ্যানেল খুলনা

উখিয়ায় নেশার টাকার জন্য চার বছরের মেয়েকে হত্যা, বাবা গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় নেশার টাকা না পেয়ে চার বছরের মেয়েকে পিটিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি। পরে মেয়ের লাশ পার্শ্ববর্তী খালে ফেলে দেন তিনি।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী কোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত বাবা আমান উল্লাহকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত শিশুটির নাম কানিজ ফাতেমা জ্যোতি। সে মনখালী এলাকার আমান উল্লাহ ও জোসনা আক্তারের মেয়ে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, ‘আমান উল্লাহ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা না পেয়ে প্রায়ই স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন। ঘটনার দিন রাতেও একই কারণে স্ত্রী জোসনার সঙ্গে তর্ক হয়। একপর্যায়ে মারধরের চেষ্টা করলে স্ত্রী ভয়ে পাশের বাড়িতে আশ্রয় নেন।’

স্ত্রীকে না পেয়ে ক্ষিপ্ত হয়ে তিনি চার বছরের মেয়ে জুতিকে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লাশ পাশের খালে ফেলে দেন আমান উল্লাহ।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় শিশুটির মরদেহ উদ্ধার করে এবং আমান উল্লাহকে গ্রেপ্তার করে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।