সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ঈদ করা হলো না বাবা-মেয়ের | চ্যানেল খুলনা

ঈদ করা হলো না বাবা-মেয়ের

তিন-চার দিন পরেই পবিত্র ঈদুল ফিতর। কত আনন্দেই না ঈদ করতে চেয়েছিল দুই বছরের ছোট্ট সুমাইরা। কিন্তু সড়কেই ঝরে গেল তার প্রাণ।

নাটোরের লালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মেয়েসহ প্রাইভেট কার আরোহী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ওই যুবকের স্ত্রী ও গাড়িচালক আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঈশ্বরদী-বনপাড়া সড়কের উপজেলার কদিমচিলান ইউনিয়নের গোধড়া গ্রামের জাহিদ অটো রাইস মিলের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন বগুড়া সদরের কইতলা (কৈপাড়া) এলাকার আবুল কশেমের ছেলে শাহরিয়ার হোসেন শাকিল (৩৫) ও তার দুই বছরের মেয়ে সুমাইরা আক্তার। গুরুতর আহত হয়েছেন আয়শা আক্তার রুনী (২৬) ও প্রাইভেট কারের চালক।

বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক মো. ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

তারাবির নামাজের ভিডিও প্রকাশ, মারধর করে কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

নাটোরে মাটির নিচে ট্যাংকিতে মিলল ১০ হাজার লিটার ডিজেল

তুরস্কে বাবা-ছেলেসহ তিন বাংলাদেশীর মৃত্যু

চট্টগ্রামে শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় মোটরসাইকেলে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার, পালালেন আরোহী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।