সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ঈদে মুক্তি পাচ্ছে ‘অপারেশন সুন্দরবন’ | চ্যানেল খুলনা

ঈদে মুক্তি পাচ্ছে ‘অপারেশন সুন্দরবন’

‘ঢাকা অ্যাটাক’-এর পর দীপংকর দীপনের দ্বিতীয় সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। র‌্যাবের ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটির প্রযোজনা করেছে এটি। পুলিশের পর এবার র‌্যাবের দুঃসাহসিক ঘটনা উঠে আসবে বড় পর্দায়।

২৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) মুক্তি পায় ‘অপারেশন সুন্দরবন’-এর টিজার। রাজধানীর গল্ফ ক্লাবে আনুষ্ঠানিকভাবে সিনেমার টিজার প্রকাশের আয়োজন করা হয়। সেখানে পরিচালকসহ উপস্থিত ছিলেন সিনেমার সংশ্লিষ্টরা।

টিজার প্রকাশের পাশাপাশি সিনেমার মুক্তির দিনও ঘোষণা করা হয়। ঈদ উপলক্ষে ১৯ জুলাই মুক্তি পাবে বহুল প্রতিক্ষিত ‘অপারেশন সুন্দরবন’। চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ আহমেদ, সিয়াম আহমেদ, রোশান, নুসরাত ফারিয়া, শতাব্দী ওয়াদুদ, তাসকিন রহমান, মনোজ প্রামানিকসহ আরও অনেকে।

‘অপারেশন সুন্দরবন’ সিনেমার টিজার মুক্তির অনুষ্ঠানে
বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে একসময় জলদস্যুদের অবাধ বিচরণ ছিল। ফলে সুন্দরবন ছিল সাধারণ মানুষের জন্য ভয়ের এক জায়গা। এমনকি সুন্দরবনের জেলে, মৌয়ালও জীবিকা নির্বাহের জন্য মাছ ধরতে ও মধু সংগ্রহ করতে পারত না। এখন সুন্দরবন দস্যুশূন্য। র‌্যাবের চৌকষ বাহিনীর একের পর এক অভিযানে সুন্দরবন হয়েছে দস্যুহীন।

র‌্যাবের এই দুঃসাহসিক অভিযানকে উপজীব্য করেই নির্মিত হয়েছে ‘অপারেশন সুন্দরবন’। র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদের অনুপ্রেরণায় লিগ্যাল মিডিয়ার তত্বাবধানে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। র‍্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন চলচ্চিত্রটি নির্মাণে সহায়তা প্রদান করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

বিনোদন আরও সংবাদ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

হিজাব পরায় সমালোচনার মুখে বলিউড অভিনেত্রী অঙ্কিতা

চিৎকার না করলে সেদিন আমাকে ধর্ষণের চেষ্টা করত: ফারিন

‘ছোটবেলায় আমিও অশালীন স্পর্শের শিকার হয়েছিলাম’

মৃত্যুর পর নিজের যে ছবি প্রকাশ করতে বলেছিলেন কারিনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।