সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ঈদে ভক্তদের সুখবর দিলেন সালমান | চ্যানেল খুলনা

ঈদে ভক্তদের সুখবর দিলেন সালমান

চ্যানেল খুলনা ডেস্কঃ ঈদে বলিউড সুপারস্টার সালমানের খানের ছবি প্রেক্ষাগৃহের দখলে থাকবে না তা কল্পনাই করা যায় না। গত ১১ বছরে এমনটা হয়নি। বাজরঙ্গী ভাইজানের ছবিতে ভক্তদের মালা দেয়া, শিসধ্বনিতে মুখরিত থাকবে প্রেক্ষাগৃহ-বিগত সময়গুলোতে এমনটাই দেখা গেছে।

তবে এবারের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। নভেল করোনাভাইরাসের কারণে ভারতজুড়ে চলছে লকডাউন। লকডাউনের জেরে গত দুমাস ধরে সিনেমা হলে ঝুলছে তালা।
লকডাউনে বন্ধুদের সঙ্গে পানভেলের ফার্ম হাউসে রয়েছেন সালমান খান। প্রকৃতির মাঝে থেকেই করোনার সঙ্গে লড়াইয়ে সাধারণ মানুষের পাশে রয়েছেন তিনি। প্রতিবছর ঈদে সালমান খান তার ফ্যানদের জন্য ছবি নিয়ে আসেন। কিন্তু এই বছরটা করোনার কারণে ব্যতিক্রম। কিন্তু তাই বলে ভক্তদের নিরাশ করার পাত্র নন তিনি।

লকডাউনে ঈদ-তাই বলে কোনো ব্যবস্থাই রাখবেন না ভাইজান! তা কি হয়!। গৃহবন্দি হয়ে নিজের গানের প্রতিভার একটু মেজে ঘসে নিচ্ছেন সালমান। আর সেখান থেকেই আসে আইডিয়া। ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে সালমানের তৃতীয় সিঙ্গলস।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, এবারের ঈদে সালমানের ছবি মুক্তি পাচ্ছে না ঠিকই, কিন্তু ভক্তদের জন্য সোমবার নিয়ে আসছেন নতুন গান। তবে সেই গান ভাইজান নিজে গেয়েছেন নাকি ‘রাধে’ ছবির কোনো গান, তা খোলাসা করেননি তিনি।

লকডাউনের মধ্যেই পানভেলের ফার্ম হাউসে বসে ‘প্যায়ার করো না’ এবং ‘তেরে বিনা’-এ দুটি গান নিজেই গেয়ে নিজের ইউটিউব চ্যানেলে দেন সালমান খান। প্রকাশের পরেই দুটি গানই সুপারহিট। এতে মন খারাপ খানিকটা কমিয়ে আপাতত তার তৃতীয় গানের অপেক্ষায় আছেন তার ভক্তরা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

বিনোদন আরও সংবাদ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

হিজাব পরায় সমালোচনার মুখে বলিউড অভিনেত্রী অঙ্কিতা

চিৎকার না করলে সেদিন আমাকে ধর্ষণের চেষ্টা করত: ফারিন

‘ছোটবেলায় আমিও অশালীন স্পর্শের শিকার হয়েছিলাম’

মৃত্যুর পর নিজের যে ছবি প্রকাশ করতে বলেছিলেন কারিনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।