সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ঈদের উৎসবে হাজার হাজার দর্শনার্থীদের পদচারণায় মুখরিত বঙ্গমাতা সেতু | চ্যানেল খুলনা

ঈদের উৎসবে হাজার হাজার দর্শনার্থীদের পদচারণায় মুখরিত বঙ্গমাতা সেতু

ঈদের ছুটিতে হাজারো দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে দক্ষিণাঞ্চলের দৃষ্টিনন্দন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সেতু।

মুসলমানদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতরের ঈদের দিনে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। ঈদের দ্বিতীয় দিনে পরিবার-পরিজন নিয়ে বিনোদনের জন্য পিরোজপুর জেলার বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সেতুতে ভিড় করছেন হাজারো দর্শনার্থী।

গত শনিবার দুপুর থেকেই বঙ্গমাতা সেতু মুখর হয়ে ওঠে বিভিন্ন বয়সী ও শ্রেণি-পেশার মানুষের পদচারণায়। ঈদে বিনোদনের জন্য পিরোজপুর জেলা শহর ও কাউখালী, ভান্ডারিয়া, নাজিপুর, ইন্দুরকানি, মঠবাড়িয়া, স্বরুপকাঠী সহ পার্শ্ববর্তী এলাকা ঝালকাঠী, রাজাপুর এছাড়াও বরিশাল, খুলনা থেকেও নারী-পুরুষ এবং শিশু-কিশোররাও ভিড় করছে বঙ্গমাতা সেতুতে।

প্রতিদিন দর্শনার্থীদের ভিড় জমায় ভ্রাম্যমাণ দোকানপাট, চটপটি-ফুচকা, ছোলা-বাদাম বিক্রেতাদের বিক্রি বেড়ে যাওয়ায় খুশি হকার ও ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা।
দর্শনার্থী তমা খানম বলেন, হরিণপালা ইকোপার্ক ছাড়া আমাদের এলাকায় ভালোমানের তেমন কোনো বিনোদন স্পট নেই। তবে বঙ্গমাতা সেতু হওয়াতে আমাদের জন্য অনেক ভালো হয়েছে। এখন মন চাইলেই আমরা ঘুরতে যেতে পারি।

আমিনুল নামে আরেকজন দর্শনার্থী বলেন, মনের আনন্দে আমরা বন্ধুরা মিলে বঙ্গমাতা সেতুতে ঘুরতে এসেছি।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন জামায়াত আমির: রেজাউল করিম

ইসলামের নামে ‘মিথ্যাচার’ করছে জামায়াত: চরমোনাই পীর

‘আমাকে ভোট দিন, বিজয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব’

নির্বাচিত হলে আমাকে জিজ্ঞেস না করে পুলিশ কারও বাড়িতে যেতে পারবে না: জামায়াত প্রার্থী

‘ডাকসু বেশ্যাখানা ছিল’ বলা জামায়াত নেতাকে শিক্ষক সমিতি থেকেও বহিষ্কার

হাত পাখার নারী কর্মীদের ওপর জামায়াত কর্মীদের হামলার অভিযোগ, আহত ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।