সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ঈদের আনন্দ নেই দূরপাল্লার বাস শ্রমিকদের | চ্যানেল খুলনা

ঈদের আনন্দ নেই দূরপাল্লার বাস শ্রমিকদের

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারে দেওয়া লকডাউনের পর লোকাল বাসগুলোকে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার ঘোষণা দিলেও বন্ধ রয়েছে দূরপাল্লার বাস। ফলে রোজগার না থাকায় ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়ে পড়েছেন সিরাজগঞ্জ থেকে চলাচল করা দূরপাল্লার বাসের শ্রমিকরা। এই দুঃসময়ে পরিবহন শ্রমিক নেতাদের পাশে না পাওয়ার অভিযোগ করেছেন শ্রমিকরা। তারা বলছেন, নেতারা তাদের নানা কাজে ব্যবহারে করে কিন্তু এই সংকটকালে তারা কোনো সহায়তা পাচ্ছেন না।
সিরাজগঞ্জ পৌর বাস স্ট্যান্ডে গিয়ে কয়েকজন পরিবহন শ্রমিকের সঙ্গে কথা বললে তারা জানান, লোকাল বাসগুলো ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু দূরপাল্লার বাসগুলো বন্ধ রাখা হয়েছে। এখন পর্যন্ত সরকারি বা বেসরকারি সহায়তা পাননি তারা।

সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর গ্রামের অভি এন্টার প্রাইজের ড্রাইভার সাজু হোসেন কোনো সহায়তা না পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘লকডাউন দেওয়ার পর থেকে কাজ বন্ধ। পকেটে একটা টাকা নাই। আমরা এমন বিপদে আছি, কেউ চাল কেনার ঢাকা দিয়ে সাহায্য করে নাই। এমন পরিস্থিতিতে ঈদের সেমাই যে কিনবো সেই টাকাটাও নাই। কী যে অবস্থায় আছি, তা ভাষায় প্রকাশ করার মতো না।’
সাজু হোসেন এসব কথা বলতে বলতেই এসআই এন্টারপ্রাইজের আরও এক বাস চালক বলেন, ‘খুব অসহায় লাগতেছে। ছেলেটা খুব ছোট, তাকে একটা জামা কিনে দিতে পারি নাই। সবচেয়ে দুঃখের বিষয়, এমন বিপদের দিনে শ্রমিক নেতারা পাশে নাই। এই ঈদ আমাদের জন্য খুবই কষ্টের ঈদ। অনেক ড্রাইভারকেই সরকার থেকে চাল-ডাল দিয়ে সহযোগিতা করছে কিন্তু আমি পাই নাই।’

এ বিষয়ে সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক গ্যাদা শাহীন বলেন, সরকার থেকে আমাদের শ্রমিকদের জন্য কোনো সহযোগিতা করা হয়নি। সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়ন থেকে আমরা যতটুকু পেরেছি সহযোগিতা করেছি। তবে এর মধ্যে কয়েকজন ড্রাইভারই বাদ পড়েছে।
সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মাহমুদ বলেন, শ্রমিকের ভোটে আমরা নেতা হয়েছি, শ্রমিকদের পাশে আমরা সবসময় আছি। তবে সরকারিভাবে কোনো সহযোগিতা না পাওয়ায় আমরা শ্রমিকদের মুখে ঈদের হাসি ফুটাতে পারিনি। শ্রমিক ইউনিয়ন থেকে তালিকা তৈরি করে দূরপাল্লার বাস শ্রমিকদের সহযোগিতা করার চেষ্টা করেছি।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

নরসিংদীতে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার এক

শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার

শিক্ষানুরাগী সৈয়দা রাহেলা বেগমের মৃত্যুবার্ষিকী কাল

কুষ্টিয়ায় পীর হত্যায় নেতাকর্মীদের আসামি করাকে ‘ষড়যন্ত্র’ বলছে জামায়াত

জুরাছড়িতে নৌকাডুবি, নারী-শিশুসহ ১১ জনকে উদ্ধার করল সেনাবাহিনী

জ্বালানি তেল মজুত করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।