সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ইয়াবা সুন্দরী সানজিদা কারাগারে | চ্যানেল খুলনা

ইয়াবা সুন্দরী সানজিদা কারাগারে

চ্যানেল খুলনা ডেস্কঃ ঢাকার সাভারের আশুলিয়ায় ইয়াবাসহ এক তরুণীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩৮০ পিস ইয়াবা। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার তরুণী সানজিদা আক্তার তন্নী (২৩) আশুলিয়ার ডেন্ডাবর এলাকার মো. মামুনের স্ত্রী। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে নবীনগর বাস কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহিদুর ইসলাম জানান, মাদকের বড় একটি চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে সানজিদা পালানোর চেষ্টা করলে সন্দেহ হওয়ায় তাকে ধরে দেহ তল্লাশি করা হয়। এ সময় তার প্যান্টের পকেটে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

তিনি আরও জানান, গ্রেপ্তার সানজিদা দীর্ঘদিন ধরে নবীনগর, ডেন্ডাবর, পল্লী বিদ্যুত, নিরিবিলি, নয়ারহাট ও বাইপাইল এলাকায় ইয়াবা পাইকারী বিক্রয় করে আসছিল। প্রায় মাসখানেক আগেও তার মা ও ছোট ভাইকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার করেছিল জেলা গোয়েন্দা পুলিশ।

মাদক উদ্ধারের ঘটনায় আশুলিয়া থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এএসআই জাহিদুর।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

চট্টগ্রামে ‘গুপ্ত’ লেখা নিয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

মসজিদে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, ইমাম গ্রেপ্তার

নদীর তীর থেকে বস্তাবন্দি অবস্থায় নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।