সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

সোমবার (৩ মে) বিকেল সাড়ে ৫ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের উদ্দোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান নগর সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে ও নগর সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন মিয়া এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনে বাংলাদেশ খুলনা নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মুফতী আমিরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন খুলনা জেলা সভাপতি মুহাম্মদ মেহেদী হাসান, ইসলামী আন্দোলন নগর সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা মহানগরী সভাপতি মোহাম্মদ মঈনুল ইসলাম।

প্রধান অতিথি তার আলোচনায় মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করেন এবং ইসলাম প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকার কথা আলোচনা করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিল ইসলামী যুব আন্দোলন খুলনা খুলনা মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস গাজী সুমন , দপ্তর সম্পাদক মাওঃ ফরিদ উদ্দিন আযহার, অর্থ সম্পাদক আমজাদ হোসেন, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মমিনুল ইসলাম নসিব, দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদক মুহা: মামুনুর অর রশিদ, আইন সম্পাদক মুহা:আব্দুস সবুর, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক শিমুল বেপারী, আলতাফ হোসেন লিটন, মাওলানা মশিউর রহমান, আজাদ হোসেন, আরিফ হোসেন মাহমুদুল আবু বকর, আবুল হাসান প্রমুখ।
আলোচনা শেষে দেশে মহামারি করোনা থেকে পরিত্রাণের জন্য দোয়া করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।