সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগর কমিটির দায়িত্ব নবায়ন, শপথ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগর কমিটির দায়িত্ব নবায়ন, শপথ অনুষ্ঠিত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, খুলনা মহানগর শাখার ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য নবগঠিত কমিটির দায়িত্ব নবায়ন ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুর ৩টায় নগরীর পাওয়ার হাউস মোড়স্থ দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নবমনোনীত মহানগর সভাপতি মুহাম্মাদ হাবিবুল্লাহ মিসবাহ সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাব্বির আহমাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার সভাপতি আব্দুর রশীদ ও সাধারণ সম্পাদক মোমিন ইসলাম নাছিব। বিশেষ বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদ্য সাবেক খুলনা মহানগর সভাপতি মুহাম্মাদ মাহদী হাসান মুন্না।

প্রধান অতিথির বক্তব্যে মুফতী আমানুল্লাহ বলেন, আদর্শ, তাকওয়া, সাংগঠনিক শৃঙ্খলা ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে ছাত্রসমাজের কাছে সংগঠনকে আরও শক্তিশালী করে তুলতে হবে। তিনি নবনিযুক্ত দায়িত্বশীলদের সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বক্তব্য শেষে কেন্দ্রীয় সভাপতির অনুমতিক্রমে ঘোষিত নতুন মহানগর কমিটি ও মহানগর শূরা সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে প্রধান অতিথি নবনিযুক্ত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান এবং দেশ, জাতি ও সংগঠনের কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন।

নবগঠিত মহানগর কমিটিতে সভাপতি হিসেবে মুহাম্মাদ হাবিবুল্লাহ মিসবাহ, সহ-সভাপতি মুহাম্মাদ উসমান নাদিম এবং সাধারণ সম্পাদক হিসেবে মুহাম্মাদ সাব্বির আহমাদ দায়িত্ব পেয়েছেন।

এ সময় সংগঠনের সদ্য সাবেক মহানগর সভাপতি মুহাম্মাদ মাহদী হাসান মুন্নাকে তার সাংগঠনিক অবদানের স্বীকৃতিস্বরূপ বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ৩ জুলাই কেন্দ্রীয় সভাপতির অনুমতিক্রমে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ ফয়জুল ইসলাম পূর্ববর্তী খুলনা মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য নতুন কমিটি ঘোষণা করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা জেলা জামায়াতের রুকন প্রার্থী শিক্ষাশিবির

ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগর কমিটির দায়িত্ব নবায়ন, শপথ অনুষ্ঠিত

কেডিএ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করের এড. এসএম শফিকুল আলম মনা

কুয়েটে “স্নাতক পর্যায়ে মিডটার্ম পরীক্ষা পদ্ধতির নীতিমালা ও বাস্তবায়ন” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

একাডেমিক শিক্ষার পাশাপাশি সফট স্কিলে দক্ষতা অর্জন প্রয়োজন : খুবি উপাচার্য

চোখের যত্ন নেয়ার বিষয়ে প্রত্যেকের সচেতন থাকা জরুরি : কেসিসি প্রশাসক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।