সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ইসলামী আন্দোলন খুলনা মহানগর কমিটি ঘোষণা | চ্যানেল খুলনা

ইসলামী আন্দোলন খুলনা মহানগর কমিটি ঘোষণা

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর আয়োজিত খালিশপুর গোয়ালখালী মাদ্রাসা মিলনায়তনে বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকাল ১০ টায় নগর সম্মেলন ‘২৫ অনুষ্ঠিত হয়।

নগর সম্মেলন শেষে ২০২৫-২০২৬ সেশনের জন্য সভাপতি হিসেবে মুফতি আমানুল্লাহ ও সেক্রেটারি হিসেবে মুফতি ইমরান হোসাইন নাম ঘোষণা করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল এর সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতী ইমরান হুসাইন এর পরিচালনায় নগর সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও শপথ বাক্য পাঠ করান ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওঃ শোয়াইব হোসেন।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি মুফতী আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আবু গালিব, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, উপদেষ্টা মুফতী মাহবুবুর রহমান, আবু মোহাম্মদ বেলাল, মো. শোয়াব হোসেন, আলহাজ্ব হাকিম জমাদ্দার, এস এম ফরহাদ হোসেন, মাওঃ ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান, আলহাজ্ব হুমায়ুন কবির, মুহাম্মাদ মঈন উদ্দিন, এইচ এম আরিফুর রহমান, মাওলানা নাসিম উদ্দিন, হাফেজ আব্দুল লতিফ, গাজী মিজানুর রহমান, আলহাজ্ব আবুল কাশেম, আলহাজ্ব আমজাদ হোসেন, আলহাজ্ব সরোয়ার হোসাইন বন্দ, মোল্লা রবিউল ইসলাম তুষার, অ্যাডভোকেট কামাল হোসেন, মো. ফেরদৌস গাজী সুমন, মো. মঈনুদ্দিন ভূঁইয়া, মুফতি আমানুল্লাহ, জিএম কিবরিয়া, মো. কবির হোসেন হাওলাদার, আলহাজ্ব আব্দুস সালাম, মুফতি ইলিয়াস হোসেন মাঞ্জুরী, শেখ হাসান ওবায়দুল করিম, মো. জাহিদুল ইসলাম টুটুল মোড়ল, এইচ এম আবুল কালাম আজাদ, ক্বারী মো. জামাল, মোহাম্মদ সাইফুর রহমান, আলহাজ্ব মারুফ রহমান, মোহাম্মদ বাদশা খাঁন, মো. তরিকুল ইসলাম কাবির, আলফাত হোসেন লিটন, কাজী তোফায়েল, ইসলামী শ্রমিক আন্দোলনের এইচ এম আবুল কালাম আজাদ, মো. ইব্রাহিম খান, ইসলামী যুব আন্দোলনের মো. ইমরান হুসাইন মিয়া, আব্দুস সবুর, ইসলামী ছাত্র আন্দোলনের মাহদী হাসান মুন্না, বনি আমিন, হাসিবুর রহমান শাকিল প্রমুখ নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি

নির্বাচনে ফলাফল যা-ই হোক মেনে নেবে বিএনপি: মির্জা ফখরুল

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি: তারেক রহমান

নিজের বিরুদ্ধে ডাকা বিক্ষোভে উপস্থিত নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে: তারেক রহমান

বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।