সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ইসলামী আন্দোলনের মহাসচিবের সাথে নগর নেতৃবৃন্দের মতবিনিময় | চ্যানেল খুলনা

ইসলামী আন্দোলনের মহাসচিবের সাথে নগর নেতৃবৃন্দের মতবিনিময়

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমেদ এর সাথে মতবিনিময় করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরী নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার(১৪ ডিসেম্বর) সকাল ৯ টায় পাওয়ার হাউস মোড়স্থ আইএবি মিলনায়তনে এক মতবিনিময় সভা ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমাদ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর জয়েন্ট সেক্রেটারি মুফতি মাওলানা ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা দ্বীন ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুফতি আমিরুল ইসলাম, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, সহ প্রচার সম্পাদক গাজী ফেরদৌস সুমন, সহ-অর্থ সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমজাদ হোসেন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা সাইখুল ইসলাম বিন হাসান, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জি এম কিবরিয়া প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি নেতৃবৃন্দকে বলেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী সরকার ইসলামী আন্দোলনের প্রার্থী দের সাথে যে আচরণ করছে তা কখনোই কাম্য নয় ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে সর্বশক্তি দিয়ে এর মোকাবেলা করতে হবে, মানুষের ভোটাধিকার তাদের ফিরিয়ে দিতে হবে।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

অভিজ্ঞতাহীন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ দিয়ে আর্থিকখাতে অরাজকতার সূচনা হলো: ইসলামী আন্দোলন

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার প্রস্তুতি এনসিপির

রাষ্ট্রপতি জাতিকে মিথ্যা তথ্য দিয়েছেন : জামায়াত আমির

ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন

বাংলাদেশকে বহু ভাষা ও সংস্কৃতির দেশ হিসেবে গড়ে তুলতে চাই: নাহিদ ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।