সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ইসরায়েলকে মানুষ পছন্দ করুক না করুক, তারা জানে কীভাবে জিততে হয় | চ্যানেল খুলনা

ইসরায়েলকে মানুষ পছন্দ করুক না করুক, তারা জানে কীভাবে জিততে হয়

ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত মিত্র হিসেবে নিজেদের প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া দখলদার ইসরায়েলকে সাহসী, নির্ভীক, অনুগত এবং বুদ্ধিমান হিসেবেও অভিহিত করেছেন তিনি। রোববার (১৯ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইসরায়েলকে নিয়ে প্রশংসামূলক পোস্ট দেন ট্রাম্প। যেখানে গত কয়েক বছর ধরে ফিলিস্তিনের গাজা, লেবাননে অসংখ্য যুদ্ধাপরাধ সংঘটিত করেছে ইসরায়েল। এছাড়া বিনা উস্কানিতে ইরানে হামলা চালিয়েছে এ দখলদাররা। এ কারণে তাদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ইউরোপের দেশগুলোও। সর্বশেষ ইতালি ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করেছে।

স্পেনও ইসরায়েলে কোনো ধরনের মারণাস্ত্র না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প বলেছেন, ইসরায়েলকে মানুষ পছন্দ করুক আর না করুক, তারা যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত মিত্র হিসেবে নিজেদের প্রমাণ করেছে। ট্রাম্প লিখেছেন, “মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তারা যে আমেরিকার অত্যন্ত নির্ভরযোগ্য এক মিত্র, তা প্রমাণ করে দেখিয়েছে। তারা সাহসী, নির্ভীক, বিশ্বস্ত এবং বিচক্ষণ। যুদ্ধের এই কঠিন সময়ে অন্য অনেকে যখন পিছু হটে নিজেদের আসল রূপ দেখিয়েছে, ইসরায়েল সেখানে ঠিক উল্টো; তারা সর্বশ্ব দিয়ে লড়াই করতে জানে এবং তারা জানে কীভাবে বিজয় ছিনিয়ে আনতে হয়।” এই পোস্টের মাধ্যমে ইউরোপের দেশগুলোর প্রতি ইঙ্গিত করেছেন ট্রাম্প। কারণ ইউরোপীয়রা ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

মোদী: ‘বিপথগামী বাচ্চারা’ আমাকে গালি দিয়েছে, তবু ওদের ক্ষমা করে দিচ্ছি

শ্রীলঙ্কার সাবেক পুলিশ প্রধানের মৃত্যুদণ্ড

সাবেক পর্নো তারকা এবার কলম্বিয়ার সিনেটর

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

সৌদি-যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকে নিহত বেড়ে ২০

বন্দিদের কাছে মাদক পৌঁছাতে গিয়ে ধরা পড়ল বিড়াল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।