সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ইরানে হামলার ভিডিওতে নিজের গান ব্যবহারে ক্ষুব্ধ কেটি পেরি | চ্যানেল খুলনা

ইরানে হামলার ভিডিওতে নিজের গান ব্যবহারে ক্ষুব্ধ কেটি পেরি

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার একটি ভিডিওতে তার গান ব্যবহার করেছে হোয়াইট হাউজ। আর এতে চরম ক্ষেপেছেন দেশটির জনপ্রিয় সঙ্গীত শিল্পী কেটি পেরি। তার ভাষ্যমতে, তার গান যুদ্ধ উদযাপনের জন্য নয়, মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলার জন্য।

রবিবার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট করেন পেরি।

পোস্টটিতে তিনি লিখেন, “‘ফায়ারওয়ার্ক’ গানটি হোয়াইট হাউসের টিকটক হিসাবে ব্যবহৃত হতে দেখে আমি হতবাক ও বাকরুদ্ধ। সামরিক হামলার ভিডিওচিত্রের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহারের জন্য হোয়াইট হাউজকে আমি কোনো অনুমতি দেইনি। আমার কাছে কোনো অনুমতি চাওয়াও হয়নি। এটি আমি কোনোভাবেই এর সমর্থন করি না।”

তার ভাষ্যমতে, এই গান মানুষকে সাহস ও আত্মমর্যাদার কথা বলে। তাই একে সহিংসতা বা ধ্বংসের পটভূমিতে ব্যবহার করা কোনোভাবেই গানটির মূল উদ্দেশ্যের সঙ্গে যায় না।

প্রসঙ্গত, ২৩ জুলাই একটি সংক্ষিপ্ত ভিডিওতে ইরানে চালানো হামলার প্রশংসা করতে এই গানটি ব্যবহার করে হোয়াইট হাউজ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

মুক্তির আগেই ৮০ কোটি টাকায় বিক্রি ‘রামায়ণ’-এর সংগীতস্বত্ব

ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থার চেষ্টা, যা বললেন অভিনেত্রী

‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’

ককরোচদের আন্দোলনে সালমান খানের সমর্থন

ঢাকায় স্থগিত হওয়া অনুপম রায়ের কনসার্ট হবে ১ আগস্ট

স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।