সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ইরানি জাহাজে হামলার ভিডিও প্রকাশ যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর | চ্যানেল খুলনা

ইরানি জাহাজে হামলার ভিডিও প্রকাশ যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর

ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। জাহাজটি মার্কিনিদের নির্দেশনা মানেনি, পরে এটিতে হামলা চালানো হয়। এতে জাহাজটি বিকল হয়ে যায়। এরপর জাহাজের নিয়ন্ত্রণ নেয় যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এ জাহাজে হামলার একটি ভিডিও প্রকাশ করেছে মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড। এতে দেখা যাচ্ছে, প্রথমে জাহাজটিকে সতর্কতামূলক বার্তা পাঠানো হচ্ছে। এরপর এটি লক্ষ্য করে মিসাইল সদৃশ কিছু ছোড়া হয়। হামলার সময় ইরানি জাহাজটি উত্তর আরব সাগরে অবস্থান করছিল। চীন থেকে এটি ইরানের বন্দর আব্বাসে যাচ্ছিল। সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, তাদের অবরোধ ভেঙে এগিয়ে যাওয়ার কারণে জাহাজটি জব্দ করা হয়েছে।

তারা বলেছে, “মার্কিন রণতরী ইউএসএস স্প্রুয়েন্স উত্তর আরব সাগরে ইরান অভিমুখী মালবাহী জাহাজ এম/ভি তুসকাকে আটকে দিয়েছে। মার্কিন বাহিনী বারবার সতর্কবার্তা দিয়ে জানিয়েছিল যে, ইরানি পতাকাবাহী এই জাহাজটি যুক্তরাষ্ট্রের দেওয়া অবরোধ অমান্য করছে।” “টানা ছয় ঘণ্টা ধরে বারবার সতর্ক করা সত্ত্বেও তুসকার নাবিকরা তা মেনে না চলায়, রণতরীটি থেকে জাহাজটিকে তাদের ইঞ্জিন রুম খালি করার নির্দেশ দেওয়া হয়।” “এরপর আমাদের যুদ্ধজাহাজের কামান থেকে তুসকার ইঞ্জিন রুমে কয়েক রাউন্ড গুলি ছুড়ে জাহাজটির চলার ক্ষমতা নষ্ট করে দেওয়া হয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের বিশেষ নৌ-সেনা দলের সদস্যরা অবাধ্য জাহাজটিতে প্রবেশ করেন এবং বর্তমানে সেটি মার্কিন নিয়ন্ত্রণে রয়েছে।”

সূত্র: টাইমস অব ইসরায়েল

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

তামিলনাড়ুতে জোট সরকার গড়ছেন থালাপতি বিজয়

সীমান্তে ‘পুশব্যাক’ শঙ্কা: নাগরিকত্ব যাচাই দ্রুত শেষ করতে বাংলাদেশকে ভারতের আহ্বান

অমিত শাহকে পূজা করতে পশ্চিমবঙ্গে মন্দির করবে বিজেপি

মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে

পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ ভারতের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।