সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ইন্দুরকানীতে নানা বাড়িতে বেড়াতে এসে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু | চ্যানেল খুলনা

ইন্দুরকানীতে নানা বাড়িতে বেড়াতে এসে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পিরোজপুরের ইন্দুরকানীতে নানা বাড়িতে বেড়াতে এসে খালের পানিতে ডুবে মোসাঃ আবিদা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১০ মে) সকালে উপজেলার সদর ইউনিয়নের মধ্য ইন্দুরকানী গ্রামে এ ঘটনা ঘটে। আবিদা উপজেলার পার্শ্ববর্তী সেউতিবাড়ীয়া গ্রামের মোঃ রাজিব হাওলাদারের ছোট মেয়ে। স্থানীয় ইউপি সদস্য মোঃ মজনু হোসেন রনি সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, আবিদা তার মায়ের সাথে গতকাল মঙ্গলবার উপজেলার পার্শ্ববর্তী মধ্য ইন্দুরকানী গ্রামের তার নানা মোয়াজ্জেম হোসেনের বাড়িতে বেড়াতে যান। বুধবার সকাল আনুমানিক আটটার দিকে ওই বাড়ি সংলগ্ন খালের ঘাটের আশেপাশে খেলা করার সময় পানিতে পড়ে যায় সে। পরে আবিদাকে না দেখে তার মা বাড়ির আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজা খুঁজি করতে থাকেন। পরে শিশুটির কোন সন্ধান না পেয়ে ইন্দুরকানী ফায়ার সার্ভিস কে খবর দিলে তারা বাড়ির কাছের খালে খোঁজাখুঁজি করে সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয় মজিবর হাওলাদারের বাড়ির সামনের খালের ঘাটের কাছে আবিদার নিথর দেহ পানিতে ভাসতে দেখে। এসময় ফায়ার সার্ভিস কর্মীরা শিশুটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।

এ ব্যাপারে স্থানীয়দের বরাত দিয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনামুল হক জানান, ইন্দুরকানী উপজেলার ঘোষেরহাট গোডাউন সংলগ্ন মধ্য ইন্দুরকানী গ্রামের বাড়ির পিছনে খালে পড়ে আবিদা নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।