সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ইউরোপা লিগ খেলতে হবে রোনালদোদের! | চ্যানেল খুলনা

ইউরোপা লিগ খেলতে হবে রোনালদোদের!

ইতালিয়ান লিগ সিরি আ’র টানা ৯ বারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। তবে এবার সে শিরোপা হাতছাড়া হয়েছে ইন্টার মিলানের কাছে। এদিকে মিলানের অপর ক্লাবের কাছে হেরে ইউরোপা লিগ খেলার শঙ্কায় পড়েছে রোনালদোরা।

সোমবার (১০ মে) ঘরের মাঠে এসি মিলানের কাছে ৩-০ গোলে হেরেছ জুভেন্টাস। প্রথমার্ধে সফরকারীদের এগিয়ে দেন ব্রাহিম ডায়াজ আর দ্বিতীয়ার্ধে আন্তে রেটিক ও ফিকাও তোমোরির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রসোনেরিরা।

সিরা আ’তে ৩৫ ম্যাচ শেষে ৬৯ পয়েন্ট নিয়ে জুভেন্টাসের অবস্থান পঞ্চম। এক পয়েন্ট বেশি নিয়ে নাপোলি আছে তার উপরে। আর ৭২ পয়েন্ট নিয়ে আটলান্টা ও এসি মিলানের অবস্থান দ্বিতীয় ও তৃতীয়। অর্থাৎ চ্যাম্পিয়ন্স লীগ খেলতে হলে নিজেদের পরের তিন ম্যাচে জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্যরা পয়েন্ট হারায় কিনা সেদিকে।

আজকের ম্যাচ জিতলে অবশ্য এমন বিপদে পড়তে হতো না। এসি মিলানের তিন নম্বর জায়গায় থাকতো তুরিনের বুড়িরা। তবে স্টেফানো পিওলোর শিষ্যরা শুরু থেকে এতটাই অসাধারণ খেলেছে যে তাদের হারানো সহজ ছিলো না জুভেন্টাসের জন্য।

প্রথমার্ধের যোগ করা সময়ে এসি মিলানকে এগিয়ে দেন ব্রাহিম ডায়াজ। জালের ডান কোনা দিয়ে দুর্দান্ত এক শটে গোল করেন এই স্প্যানিয়ার্ড। আর ৭৮ ও ৮২ মিনিটের আন্তে রেবিকের একই রকম গোল ও ফ্রি-কিক থেকে মাথা ছুইঁয়ে গোল করেন ফিকাও তোমোরি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

বিদায়ের ইঙ্গিত দিলেন এমিলিয়ানো মার্তিনেস

দেশে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, অপেক্ষা রাজকীয় সংবর্ধনার

স্পেন সহজেই বিশ্বকাপ জিতবে, বিশ্বাস রোনালদোর

ইতিহাস গড়লো বাংলাদেশের নারী হকি দল, প্রথমবার ঘরে আন্তর্জাতিক শিরোপা

যে সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি

বিশ্বকাপে আর্জেন্টিনা–স্পেন ফাইনাল দেখতে মাঠে থাকবেন ট্রাম্প

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।