সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ইউপি মেম্বার মতিয়ারকে অপসারণ ও আটকের নির্দেশ | চ্যানেল খুলনা

মোংলায় শহীদ মিনারে জুতা পায়ে নাচ-গানের আয়োজককারী

ইউপি মেম্বার মতিয়ারকে অপসারণ ও আটকের নির্দেশ

মোঃ এনামুল হক,মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: মোংলায় শহীদ মিনারে জুতা পায়ে নাচ-গানের আয়োজককারী ইউপি মেম্বার মতিয়ার রহমান মোড়লকে আটকের নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রাহাত মান্নান সোমবার (৩ ফেব্রুয়ারী) এ তথ্য নিশ্চিত করে বলেন এ ঘটনায় দোষী চাঁদপাই ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার মতিয়ারকে অপসারনও করা হবে।

তিনি আরও বলেন, ভাষার মাসে শহীদ মিনার অবমাননাকারীর বিরুদ্ধে ইতোমধ্যে জেলা প্রশাসকের (ডিসি) পক্ষ থেকে তাকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে কোন ছাড় দেওয়া হবেনা বলেও জানান তিনি।

এদিকে সরকারী স্কুলের বার্ষিক অনুষ্ঠানে শহীদ মিনারের ওপরে জুতা পায় দিয়ে গান বাজনা ও নৃত্য পরিবেশনের খবর বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সোমবার সকালে তদন্ত কমিটি করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুমন্ত কুমার পোদ্দারকে প্রধান করে এ কমিটি করা হয়। আগামী তিন কার্যদিবসের মধ্যে এ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে বলে ইউএনও মোঃ রাহাত মান্নান জানান।

শহীদ মিনারে জুতা পায়ে নাচ-গানের ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুমন্ত কুমার পোদ্দার উদ্বেগ জানিয়ে বলেন, স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়টি আমি এবং আমাদের ইউএনও মহোদয় কেউই জানিনা। আমাদেরকে জানানো হয়নি। এ ঘটনায় উত্তর চাঁদপাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেরি রানী দাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে উত্তর চাঁদপাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেরি রানী দাস সাংবাদিকদের জানান, ‘আমাকে না জানিয়েই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে রাতের বেলায় শহীদ মিনারে জুতা নিয়ে নাচ-গানের অনুষ্ঠান স্কুল ম্যানেজিং কমিটির (পরিচালনা পর্ষদ) সভাপতি ও ইউপি মেম্বার মতিয়ার রহমানের একক সিদ্ধান্তেই করেছেন। এ ব্যাপারে আমি জানি না’।

প্রসঙ্গত, রবিবার (২ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত স্থানীয় ইউপি মেম্বর ও স্কুল কমিটির সভাপতি মতিয়ার রহমান মোড়লের উদ্যোগে উত্তর চাঁদপাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জুতা পায়ে গান বাজনা ও নৃত্য পরিবেশন করার ঘটনা ঘটে। গান-বাজনা ও নৃত্য পরিবেশনের বিষয়ে জানতে চাইলে, মেম্বর মতিয়ার রহমান মোড়ল বলেন-‘অনুষ্ঠান চলবে, আপনারা যা পারেন তাই করেন’।

তবে শহীদ মিনারে জুতা নিয়ে নাচ-গানের অনুষ্ঠানের খবর জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাহাত মান্নানের নির্দেশে মোংলা থানার ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরী তাৎক্ষনিক ভাবে রবিবার রাত সাড়ে ১১ টায় অনুষ্ঠান বন্ধ করে দেয়।

এদিকে এ ঘটনায় এলাকাবসী ও সামাজিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।